- সাত অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত
- আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী
- দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা
- বিতর্ক যতই থাক, ফিফার পরিকল্পনায় বাংলাদেশ পেতে পারে ৮ কোটি ৬০ লাখ ডলার!
- Cashwin CZ Nejlepší platforma pro online sázení a hry
- Monsterwincz CZ Váš Spolehlivý Partner pro Online Sázky
- Magicplanetkasinozc CZ 2026 Vstupte do Světa Kasinových Zábav
- Casinofairspin CZ Vstupte do světa online hazardu 1491891093
Author: Reporter
ডেস্ক নিউজ : যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে ৩২ সে.মি বৃদ্ধি পেয়ে বিপদসীমার (বিপদসীমা-১২.৯০ মিটার) ২৯৩ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কাজিপুর পয়েন্টে ৩৬ সে.মি. বৃদ্ধি পেয়ে বিপদসীমার (বিপদসীমা-১৪.৮০ মি.) ৩৪৯ সে.মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ায় চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। অন্যদিকে যমুনার অরক্ষিত অঞ্চলসমূহে ভাঙন আতঙ্কে রয়েছে নদী তীরের বাসিন্দারা। কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের প্রশাসক আব্দুর রাজ্জাক জানান, গত কয়েকদিনে যমুনার নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হলেও এখনো ফসলের ক্ষয়ক্ষতি হয়নি। তবে পানি আর দুই একদিন বাড়তে থাকলে ইরিধান, পাট, তিল, মরিচ, বেগুনসহ সবজির ক্ষতি হবে।…
আন্তর্জাতিক ডেস্ক : হান্টাভাইরাস প্রাদুর্ভাবের শিকার হওয়া প্রমোদতরি ‘এমভি হন্ডিয়াস’ থেকে উদ্ধারকৃত এক স্প্যানিশ নাগরিকের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। সোমবার স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদ্রিদের একটি হাসপাতালে আইসোলেশনে থাকা অবস্থায় ওই ব্যক্তির পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্ত ব্যক্তি ‘এমভি হন্ডিয়াস’ প্রমোদতরিতে থাকা ১৪ জন স্প্যানিশ নাগরিকের একজন, যাদের গত ১০ মে থেকে মাদ্রিদের গোমেজ উল্লা সেন্ট্রাল ডিফেন্স হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। প্রমোদতরিতে প্রাথমিক প্রাদুর্ভাবের পর শুরু হওয়া মহামারি-সংক্রান্ত নজরদারির মাধ্যমে এই রোগীকে চিহ্নিত করা হয়। সংক্রমণ নিশ্চিত হওয়ার পরপরই রোগীকে হাসপাতালের উচ্চ-স্তরের আইসোলেশন ইউনিটে (UATAN) স্থানান্তর করা হয়েছে। ওই জাহাজে থাকা স্প্যানিশ নাগরিকদের মধ্যে তিনি দ্বিতীয় ব্যক্তি…
বিনোদন ডেস্ক : বিশ্বসংগীতের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস’ (এএমএ)-এর ৫২তম আসরে শীর্ষ সম্মান লুফে নিয়েছে জনপ্রিয় কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস। সামরিক পরিষেবার কারণে দীর্ঘ বিরতিতে থাকলেও ভক্তদের ভালোবাসায় বিন্দুমাত্র ভাটা পড়েনি তা প্রমাণ করে দ্বিতীয়বারের মতো বছরের সেরা শিল্পী বা ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ পুরস্কার জিতে নিয়েছে ব্যান্ড দলটি। এর আগে, ২০২১ সালেও এই খেতাব অর্জন করেছিল তারা। এবার সেরা শিল্পীর পাশাপাশি ‘সং অব দ্য সামার’ এবং ‘সেরা পুরুষ কে-পপ শিল্পী’সহ মোট তিনটি ক্যাটাগরিতে পুরস্কার জিতে বাজিমাত করেছে বিটিএস। এবারের আসরে বিটিএসের পাশাপাশি তুমুল আলোড়ন তৈরি করেছে নতুন পপ ব্যান্ড ‘ক্যাটসআই’। তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হয়েও তারা জিতে নিয়েছে ‘নিউ…
ডেস্ক নিউজ : প্রায় এক সপ্তাহ ধরে দেশের আবহাওয়ায় দেখা যাচ্ছে ভিন্নমুখী আচরণ। কোথাও প্রচণ্ড গরম, আবার কোথাও ভারী বৃষ্টি। এই পরিবর্তনের কারণে কোথাও শীতল পরিবেশ তৈরি হলেও, কিছু এলাকায় এখনো তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। সোমবার দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় তাপপ্রবাহ দেখা গেছে। একই সময়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় ভারী বৃষ্টি হয়েছে। মঙ্গলবারও সেই প্রবণতা অব্যাহত রয়েছে, বরং কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে। মঙ্গলবার ভোর ৬টা থেকে রাজধানীতে পরবর্তী ছয় ঘণ্টায় ৪২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে সকাল থেকেই বৃষ্টি হয়েছে। রংপুর বিভাগ ছাড়া দেশের প্রায় সব বিভাগেই কোথাও না…
ক্রীড়া ডেস্ক : দরজায় কয়া নাড়ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত এই টুর্নামেন্টের এবারের আসর অভিনব বেশ কিছু উদ্যোগ নিয়েছে ফিফা। এবারের আসরে প্রথমবারের মত অংশ নেবে ৪৮টি দল। শুধু তাই নয়, আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফাইনালের মধ্যবিরতিতে ‘হাফ টাইম শো’ শো আয়োজন করা হবে। আর তাতে মঞ্চ মাতাবেন ম্যাডোনা, শাকিরা এবং কে-পপ দল বিটিএস। এদিকে ‘হাফ টাইম শো’ এর অনুষ্ঠানে পথশিশুদের নিয়ে গঠিত উগান্ডার নৃত্যদল ‘গেটো কিডস’ সুপারস্টার শাকিরার কাছ থেকে পারফর্ম করার আমন্ত্রণ পেয়ে তাদের উচ্ছ্বাসের কথা জানিয়েছে। গত সপ্তাহে কলম্বিয়ান তারকা ইনস্টাগ্রামে জানান, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ফাইনালের হাফ-টাইম শো-তে তার সঙ্গে যোগ…
ডেস্ক নিউজ : দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৬ মে) রাত পৌনে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই শুভেচ্ছা জানান তিনি। প্রধানমন্ত্রী তার পোস্টে লিখেছেন, ‘ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্বমুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আজহা। আমি এই শুভক্ষণে দেশ এবং বিশ্বের সব মুসলমানকে জানাই ঈদ মোবারক। বিশ্ববাসীকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা।’ তিনি আওে লেখেন, ‘ত্যাগের মহিমায় উজ্জীবিত বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমান ঈদুল আজহা উদ্যাপনের জন্য প্রস্তুত। ইসলামের মহিমান্বিত এই উৎসব শুধু একটি আনন্দ-উৎসবই নয় বরং স্রষ্টার প্রতি গভীর…
ডেস্ক নিউজ : বাংলাদেশ সরকার, লিবিয়া কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে সোমবার লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ জন বাংলাদেশি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রত্যাবাসিত বাংলাদেশিরা আজ সকালে বুরাক এয়ারের একটি ফ্লাইটে বেনগাজি থেকে ঢাকায় পৌঁছান। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ফেরত আসা ব্যক্তিদের বেশিরভাগই মানব পাচারকারীদের সহায়তায় অবৈধভাবে লিবিয়ায় গিয়েছিলেন। তারা সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। লিবিয়ায় অবস্থানকালে তারা অপহরণ, নির্যাতন ও অন্যান্য সহিংসতার শিকার হন। পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি সংস্থা এবং আইওএম-এর কর্মকর্তারা বিমানবন্দরে প্রত্যাবাসিত অভিবাসীদের অভ্যর্থনা জানান। জনসচেতনতা বৃদ্ধি এবং অন্যদের ঝুঁকিপূর্ণ ও অবৈধ অভিবাসন পথ বেছে নেওয়া থেকে নিরুৎসাহিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়…
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লিতে রবিবার এক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের পাশে দাঁড়িয়ে এক মার্কিন সাংবাদিকের গুগলি প্রশ্নের মুখে পড়েন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয়দের বর্ণবাদের শিকার হওয়া এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিতর্কিত পোস্ট নিয়ে সাংবাদিক প্রশ্ন তুললে রুবিও জানান, শুরুতে তিনি ভেবেছিলেন এটি সাধারণ কোনো অনলাইন কনটেন্ট বা ট্রলের বিষয়। প্রথম দিকে সুনির্দিষ্ট কোনো উদাহরণ না পেয়ে রুবিও মন্তব্য করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কারা এসব ছড়াচ্ছে তা বলা কঠিন, কারণ এগুলো কোনো ইন্টারনেট ট্রল বা বটও হতে পারে। তবে সাংবাদিক যখন সুনির্দিষ্টভাবে মনে করিয়ে দেন যে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই একবার ভারতকে ‘নরককুণ্ড’ বলে অভিহিত…
বিনোদন ডেস্ক : ‘ডন ৩’ সিনেমা থেকে হঠাৎ সরে দাঁড়ানোর কারণে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) কর্তৃক অসহযোগিতার নির্দেশ জারির পর অবশেষে নীরবতা ভেঙেছেন বলিউড অভিনেতা রণবীর সিং। সোমবার ফেডারেশনের পক্ষ থেকে তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়ার পর অভিনেতার আনুষ্ঠানিক মুখপাত্রের মাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। যেখানে নির্মাতা ফারহান আখতারের সঙ্গে বাড়তে থাকা দূরত্ব এবং ফেডারেশনের অভিযোগের বিষয়ে অভিনেতার অবস্থান পরিষ্কার করা হয়েছে। এর আগে, সোমবার এক সংবাদ সম্মেলনে এফডব্লিউআইসিই দাবি করে, ফারহান আখতারের লিখিত অভিযোগের ভিত্তিতে রণবীরকে তিনবার নোটিশ পাঠানো হলেও তিনি কোনো সাড়া দেননি। শুটিং শুরুর মাত্র তিন সপ্তাহ আগে প্রজেক্টটি ছেড়ে দেওয়ায় দৈনিক মজুরির…
ক্রীড়া ডেস্ক : টি–টোয়েন্টি ক্রিকেটে অসাধারণ এক ইনিংস খেলে নতুন ইতিহাস গড়েছেন রুয়ান্ডার ব্যাটার হামজা খান। আগামী টি–টোয়েন্টি বিশ্বকাপ আফ্রিকা সাব-রিজিওনাল কোয়ালিফায়ার ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে তিনি ৬৫ বলে ১৬৪ রানের ইনিংস খেলেন। এটি আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস হিসেবে জায়গা করে নিয়েছে। হামজার ইনিংসে ছিল ৯টি চার ও ১৫টি ছক্কা। তার এই বিধ্বংসী ব্যাটিংয়ে রুয়ান্ডা দল ২ উইকেটে ২৮৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। তার সঙ্গে দারুণ ব্যাটিং করেন দিদিয়ের এনডিকুবিমানা, যিনি ৬৯ রান করেন ৪৫ বলে। এছাড়া ইসায়ে নিয়োমুগাবো ১২ বলে ২৬ রানে অপরাজিত থাকেন। জবাবে আইভরি কোস্টের ইনিংস থেমে যায় মাত্র ১৭ রানে। ১৫.২ ওভারে অলআউট…
