Author: Reporter

আন্তর্জাতিক ডেস্ক : কলকাতা বিমানবন্দরে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হলো শুক্রবার সকালে। আচমকা বজ্রপাতের কবলে পড়ে ইন্ডিগো এয়ারলাইন্সের আগরতলাগামী একটি বিমান। প্রবল বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার মধ্যে এই ঘটনাটি ঘটায় বিমানবন্দরের কর্মী ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে কলকাতা বিমানবন্দরের ৫৬এল অ্যারোব্রিজে দাঁড়িয়ে ছিল ইন্ডিগোর ফ্লাইট ৬ই ৬০৬৪ (ভিটি-আইপিডব্লিউ)। ঠিক সেই মুহূর্তেই প্রচণ্ড বজ্রপাতে কেঁপে ওঠে বিমানটি। মূলত বজ্রপাতের জেরে বিমানের মূল বিদ্যুৎ ব্যবস্থায় বড়সড় বিভ্রাট দেখা দেয় এবং বিমানের ভেতরে হঠাৎ করেই সব আলো ও যান্ত্রিক সরঞ্জাম নিভে গিয়ে অন্ধকার নেমে আসে। ঘটনার সময় বিমানটিতে মোট ১৪১ জন যাত্রী…

Read More

ডেস্ক নিউজ : রাজশাহী মহানগরীর সাহেববাজার স্বর্ণপট্টি এলাকার একটি জুয়েলার্সের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দেয়াল কেটে দোকানে কয়েক কোটি টাকা মূল্যের প্রায় ২০০ ভরি স্বর্ণ এবং ১ হাজার ২০০ ভরি রুপা ও নগদ অর্থ নিয়েছে বলে দাবি করেছেন মালিকপক্ষ। জানা গেছে, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত থেকে শুক্রবার দিবাগত রাতের মধ্যে কোনো এক সময় সাহেববাজার এলাকার ‘স্বর্ণা হোটেলের নিচতলায় অবস্থিত ‘কারুশ্রী জুয়েলার্সে’ এই চুরির ঘটনা ঘটে। এদিকে দুর্ধর্ষ এই চুরির ঘটনার প্রতিবাদ এবং অবিলম্বে স্বর্ণ উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাজশাহীর জুয়েলার্স ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। পুলিশ ও মালিকপক্ষ সূত্রে জানা গেছে, পাশাপাশি অবস্থিত…

Read More

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে এখন চলছে সময়ের বিরুদ্ধে এক মহাকাব্যিক লড়াই। ২০২৬ সালের এই মহাযজ্ঞকে কেন্দ্র করে ধারণা করা হয়েছিল, এবার বুঝি গতির ঝড়ে সব রেকর্ড ভেঙে চুরমার করবে নতুন প্রজন্মের দুরন্ত ফুটবলাররা। কিন্তু মাঠের লড়াই শুরুর পর দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। কাতার বা পূর্বের আসরগুলোর গণ্ডি পেরিয়ে এবার উত্তর আমেরিকা এবং মেক্সিকোর স্টেডিয়ামগুলো সাক্ষী হচ্ছে এক অভাবনীয় দৃশ্যের; যেখানে নতুনদের গতির চেয়েও বড় হয়ে উঠেছে অভিজ্ঞতার গভীরতা। বয়সের কাঁটা চল্লিশ পেরিয়ে গেলেও যে অদম্য ফুটবলাররা এখনো মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন, তাদের এই জেদ যেন সময়কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা লুকা মদ্রিচ; এই কিংবদন্তিরা যেন প্রমাণ করে…

Read More

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী দল। পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় নিশ্চিত করেছে টাইগ্রেসরা। একইসঙ্গে প্রথমবারের মতো এক আসরে একাধিক ম্যাচ জয়ের রেকর্ডও গড়েছে বাংলাদেশ। সাউদাম্পটনে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৬ উইকেটে ১২৩ রান সংগ্রহ করে। ব্যাটিংয়ে শুরুটা ভালো না হলেও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এক প্রান্ত আগলে রাখেন। তবে ধারাবাহিক উইকেট পতনে ১৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দল। শেষ দিকে স্বর্ণা আক্তারের ঝড়ো ইনিংস দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। ২২ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংসে তিনি ৫টি চার মারেন। জবাবে ১২৪ রানের লক্ষ্যে…

Read More

বিনোদন ডেস্ক : ফিফা বিশ্বকাপ ২০২৬ চলমান। ক্রীড়ার এই মহাযজ্ঞের উত্তাপে কাঁপছে গোটা দুনিয়া। সেই উন্মাদনা থেকে পিছিয়ে নেই বাংলাদেশও। মাঠে দল না থাকলেও সমর্থনে ভাগ হয়ে গেছে দুই পরাশক্তি-ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকায় রঙিন চারপাশ। এই ফুটবল আবহে শোবিজ অঙ্গনের তারকারাও সরব। প্রিয় দল-খেলোয়াড় নিয়ে মন্তব্য করছেন, দিচ্ছেন নানা প্রতিক্রিয়া। তবে সবার থেকে একটু ভিন্নভাবে নিজের ভালোবাসা প্রকাশ করলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। শনিবার (২০ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি শেয়ার করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসি–এর একটি স্কেচ। নিখুঁত আঁচড়ে ফুটিয়ে তুলেছেন মেসির চুল, দাড়ি, চোখ-এমনকি তার স্বাভাবিক হাসিটিও। আর এই পোস্টের ক্যাপশনে চঞ্চল লিখেছেন, ‘আমি…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে চীনের তৈরি ২০টি জে-১০সিই (J-10CE) মাল্টিরোল ফাইটার জেট ক্রয়ের সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার আকাশসীমায় এক বিশাল কৌশলগত পরিবর্তন আনতে যাচ্ছে। ২.২ বিলিয়ন মার্কিন ডলারের এই বিশাল প্রতিরক্ষা চুক্তিটিকে নয়াদিল্লি কেবল একটি সাধারণ সামরিক কেনাকাটা হিসেবে দেখছে না, বরং এটিকে ভারতের চারপাশে চীনের সামরিক বেষ্টনী বা ‘কৌশলগত ঘেরাও’-এর অংশ হিসেবে বিবেচনা করছে। এ নিয়ে বৃহস্পতিবার (১৮ জুন) ডিফেন্স সিকিউরিটি এশিয়া একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই যুদ্ধবিমান ক্রয়ের আলোচনাকে গতিশীল করে। পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনের পর গঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকারও এই…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের সমঝোতার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দুই মাসের মধ্যে এই নৌপথে এখন সর্বোচ্চ বাণিজ্যিক জাহাজ পারাপার দেখা গেছে। সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থা এএক্সএসমেরিন জানিয়েছে, বৃহস্পতিবার এই প্রণালি দিয়ে ২৫টি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে। গত ১৮ এপ্রিলের পর কোনো এক দিনে এটিই সর্বোচ্চ সংখ্যা। জুনের প্রথম ১০ দিনে প্রতিদিন গড়ে মাত্র ৭.৬টি জাহাজ চলাচল করেছিল। সেই তুলনায় এই সংখ্যা পাঁচ গুণের বেশি। এই বৃদ্ধি এসেছে যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সমঝোতার পর। চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শুক্রবার সুইজারল্যান্ডে নির্ধারিত আলোচনাটি স্থগিত হওয়ার আগেই এই জাহাজ…

Read More

ডেস্ক নিউজ : নাটোরের একটি ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে নাটোর-রাজশাহী মহাসড়কের পাশে নাটোর সদরের ঢালান এলাকার একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। উভয় পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় পুলিশের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের সদস্যদের কাছে নিহত স্বামী-স্ত্রীর মরদেহ হস্তান্তর করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর-রাজশাহী মহাসড়কের পাশে নাটোর সদরের ঢালান এলাকার আনোয়ার হোসেনের ছেলে অটোরিকশা চালক রাকিব হোসেনের (২২) সঙ্গে একই এলাকার আজিজুল ইসলামের মেয়ে লিজা খাতুনের (২১) দুবছর আগে বিয়ে হয়। বনিবনা…

Read More

ক্রীড়া ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং ক্যারিবীয় অঞ্চলের দল হাইতি। প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল না পাওয়ায় দুই দলের জন্যই এই ম্যাচের গুরুত্ব বেড়ে গেছে। আসরের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। অন্যদিকে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলের পরাজয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে হাইতি। প্রথম ম্যাচ শেষে ব্রাজিলের সংগ্রহ ১ পয়েন্ট, আর হাইতি এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি। ফলে শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে টিকে থাকতে উভয় দলের জন্যই এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দুই দলের অতীত পরিসংখ্যান অবশ্য ব্রাজিলের পক্ষেই কথা বলছে। আন্তর্জাতিক ফুটবলে এর আগে তিনবার…

Read More

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯৬০-এর দশকের বিশিষ্ট ছাত্রনেতা, বীর মুক্তিযোদ্ধা, খ্যাতিমান সাংবাদিক ও একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শুক্রবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারেক রহমান বলেন, মুজাহিদী আজীবন গণতন্ত্র, মানবাধিকার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে দৃঢ় ভূমিকা পালন করেছেন। প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যু আমাদের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে এক গভীর শূন্যতা সৃষ্টি করেছে, যা সহজে পূরণ হওয়ার নয়। একুশে পদকপ্রাপ্ত এই কবি আজ দুপুর ১টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৩…

Read More