Close Menu
    What's Hot

    সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত

    22 September, 2026

    বিশ্বজুড়ে ডিজেল সংকট, স্বস্তি মিলবে না ২০২৭ সালেও

    22 September, 2026

    মিড ডে মিলের খাবার খেয়ে ৩৫ শিক্ষার্থী অসুস্থ

    22 September, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত
    • বিশ্বজুড়ে ডিজেল সংকট, স্বস্তি মিলবে না ২০২৭ সালেও
    • মিড ডে মিলের খাবার খেয়ে ৩৫ শিক্ষার্থী অসুস্থ
    • এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন
    • এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায়
    • শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
    • গণপূর্তে পদোন্নতি ঘিরে বিতর্ক, ট্রাইব্যুনালে মামলা চলমান : তবুও তিন প্রকৌশলীকে ‘চলতি দায়িত্ব’ দেওয়ার প্রস্তাব !
    • পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    22 September, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » জাতীয় দলে ফিরতে প্রবাসী ফুটবলারদের সামনে নতুন পরীক্ষা

    জাতীয় দলে ফিরতে প্রবাসী ফুটবলারদের সামনে নতুন পরীক্ষা

    ReporterBy Reporter30 August, 2026 খেলাধুলা No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ক্রীড়া ডেস্ক : আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হয়েছে। এরই মধ্যে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন প্রধান কোচ থমাস ডুলি। দলটি ইতোমধ্যে দুই দিন অনুশীলনও করেছে। তবে দেশের বাইরের বিভিন্ন লিগে খেলা প্রবাসী ফুটবলারদের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি কোচ। কয়েকজনকে জাতীয় দলের অনুশীলনে দেখে যাচাই করতে চান তিনি।

    ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার কিউবা মিচেল আগে জাতীয় দলের ক্যাম্পে ছিলেন। এবার তাকে ২ থেকে ৩ দিনের জন্য জাতীয় দলের সঙ্গে অনুশীলনে দেখতে চান ডুলি। তবে কিউবাকে নিজের খরচে বাংলাদেশে এসে অনুশীলনে যোগ দিতে হবে বলে জানিয়েছেন কোচ। জাতীয় দলে আগে খেলা একজন ফুটবলারকে আবার নিজ খরচে এসে সামর্থ্যের পরীক্ষা দিতে হবে কেন এ নিয়ে ফুটবল অঙ্গনে প্রশ্ন উঠেছে।

    ডুলি অবশ্য এতে কোনো সমস্যা দেখছেন না। তার মতে, জাতীয় দলে ফিরতে চাইলে একজন ফুটবলারকে নতুন কোচিং দলের সামনে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। অন্যদের চেয়ে নিজেকে ভালো প্রমাণ করে দলে জায়গা করে নিতে পারলে পরবর্তীতে তার বিমানের খরচ ফেডারেশন বহন করবে।

    কিউবার পাশাপাশি গোলরক্ষক সাইফ, সুকি ইতফকা এবং বর্তমানে অনূর্ধ্ব-২০ দলে থাকা অ্যাডাম আব্বাস ও জিদানকেও জাতীয় দলের সঙ্গে ২ থেকে ৩ দিন অনুশীলনের সুযোগ দেওয়া হবে। অনুশীলনে তাদের পারফরম্যান্স দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন কোচ।

    প্রবাসী ফুটবলারদের জন্য সেপ্টেম্বরে আলাদা বাছাইয়ের আয়োজন করার কথা থাকলেও সেই পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। এখন প্রাথমিক দলের সঙ্গে অনুশীলনের মাধ্যমেই কয়েকজন প্রবাসী ফুটবলারকে যাচাই করার পরিকল্পনা করা হচ্ছে।

    তবে কিউবা নিজে জাতীয় দলে ফেরার আগ্রহ জানিয়েছেন, নাকি কোচ কিংবা ফেডারেশনের পক্ষ থেকে তাকে ডাকা হয়েছে বিষয়টি এখনো স্পষ্ট নয়। কোচ বা ফেডারেশনের আগ্রহে যদি তাকে ডাকা হয়ে থাকে, তাহলে নিজের খরচে বাংলাদেশে এসে পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতেই পারে। আবার কিউবার নিজের আগ্রহের ভিত্তিতে যদি তাকে সুযোগ দেওয়া হয়ে থাকে, তাহলে জাতীয় দলের ক্যাম্পকে পরীক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহারের যৌক্তিকতা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।

    Reporter

    Keep Reading

    এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন

    এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায়

    মেসির বিদায়ী ম্যাচ নিয়ে ডি মারিয়া— ‘আমরা শেষ দিনটি উপভোগ করবো’

    কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে পদক জয়ের স্বপ্ন বাংলাদেশের

    প্রথমবারের মতো বিদেশি লিগে দল পেলেন আরিফুল

    টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়ে দেওয়ার কারণ জানালেন নিগার সুলতানা

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.