Close Menu
    What's Hot

    আট বছর পর ফাইনালের হাতছানি নিগারদের

    10 September, 2026

    হরমুজে কোনো প্রযুক্তিই আইআরজিসির ‘চোখ ফাঁকি’ দিতে পারবে না: মুখপাত্র

    9 September, 2026

    সালমান শাহ হত্যা মামলা, রিমান্ডে ‘তথ্য গোপন’ করায় কারাগারে ডন

    9 September, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • আট বছর পর ফাইনালের হাতছানি নিগারদের
    • হরমুজে কোনো প্রযুক্তিই আইআরজিসির ‘চোখ ফাঁকি’ দিতে পারবে না: মুখপাত্র
    • সালমান শাহ হত্যা মামলা, রিমান্ডে ‘তথ্য গোপন’ করায় কারাগারে ডন
    • জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির
    • বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর
    • শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন কি না, আইন অনুযায়ী সিদ্ধান্ত : আইনমন্ত্রী
    • Turnieje slotowe dla polskich graczy – Odkryj swoje ulubione automaty!
    • Wygaśnięcie bonusu w Spingranny – Co musisz wiedzieć
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    10 September, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » বিশ্বের সবচেয়ে উচুঁ টাওয়ার বানাচ্ছে সৌদি আরব

    বিশ্বের সবচেয়ে উচুঁ টাওয়ার বানাচ্ছে সৌদি আরব

    ReporterBy Reporter30 July, 2026 আন্তর্জাতিক No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার নির্মাণ করছে সৌদি আরব। এ লক্ষ্যে দেশটি নতুন করে বিশাল কর্মযজ্ঞ শুরু করেছে। ইতোমধ্যে টাওয়ারটির ৪৩০ মিটার পর্যন্ত নির্মাণকাজ শেষ করেছে দেশটি। নির্মাণ শেষ হলে এটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের রেকর্ড গড়বে।

    বুধবার (২৯ জুলাই)  এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রকল্পটির বিনিয়োগকারী প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল জানান, টাওয়ারটির উচ্চতা এক হাজার মিটারের বেশি করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে প্রকল্পের ৪০ শতাংশেরও বেশি নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, প্রিন্স আল-ওয়ালিদ প্রকল্পে কর্মরতদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর মাধ্যমে কয়েক বছর ধরে স্থগিত থাকা প্রকল্পটি পুনরায় শুরু হওয়ার ইঙ্গিত মিলেছে।

    আল-ওয়ালিদ বলেন, আল্লাহর প্রশংসা, কাজ চলছে এবং আমরা বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার নির্মাণ সম্পন্ন করব।

    ২০১৩ সালে জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ শুরু হলেও আর্থিক সংকট ও ঠিকাদার-সংক্রান্ত সমস্যার কারণে ২০১৮ সালে তা স্থগিত করা হয়। এরপর ২০২৫ সালে নির্মাণকাজ পুনরায় শুরু হয়।

    প্রতিবেদনে বলা হয়েছে, টাওয়ারটির উচ্চতা হবে এক কিলোমিটারেরও বেশি। এর মধ্যে ৪৩০ মিটারের বেশি নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। নির্মাণকাজ শেষ হলে এটি দুবাইয়ের বুর্জ খলিফাকে ছাড়িয়ে যাবে। এটি বিশ্বের প্রথম এক কিলোমিটার উচ্চতার ভবন হিসেবেও রেকর্ড গড়বে।

    জেদ্দা টাওয়ারে কী কী থাকবে?

    টাওয়ারটিতে আবাসিক ফ্ল্যাট, একটি বিলাসবহুল হোটেল, অফিস স্পেস এবং একটি বিশাল ওয়াচ টাওয়ার থাকবে। জেদ্দা ইকোনমিক সিটির কেন্দ্রবিন্দুতে টাওয়ারটি নির্মাণ করা হচ্ছে। ব্যবসা ও বিলাসবহুল পর্যটন খাতকে জোরদারে সরকারের ৫ কোটি ৭০ লাখ বর্গফুট আয়তনের একটি বৃহৎ উন্নয়ন পরিকল্পনার অংশ এটি।

    প্রকল্পটির নির্মাণকাজ করছে জেদ্দা ইকোনমিক কোম্পানি। এর পৃষ্ঠপোষকতায় রয়েছে প্রিন্স আল-ওয়ালিদের কিংডম হোল্ডিং কোম্পানি।

    জেদ্দা ইকোনমিক কোম্পানি এ প্রকল্পে অ্যাড্রিয়ান স্মিথ অ্যান্ড গর্ডন গিল আর্কিটেকচার, থর্নটন টোমাসেটি, ল্যাঙ্গান ইন্টারন্যাশনাল এবং সৌদি বিনলাদিন গ্রুপের সঙ্গে কাজ করছে।

    জেদ্দা টাওয়ারের উচ্চতা ১,০০০ মিটার ছাড়িয়ে যাবে। ফলে এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ৮২৮ মিটার উচ্চতার বুর্জ খলিফাকেও ছাড়িয়ে যাবে। ২০২৮ সালের মধ্যে টাওয়ারটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।

     

    Reporter

    Keep Reading

    হরমুজে কোনো প্রযুক্তিই আইআরজিসির ‘চোখ ফাঁকি’ দিতে পারবে না: মুখপাত্র

    বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

    সরাসরি সম্প্রচারকালে ইউক্রেনের টিভি চ্যানেলে রুশ ড্রোন হামলা, নিহত বেড়ে ৫

    ‘বিষ দিয়ে’ জর্ডানে অর্ধশতাধিক বিড়াল হত্যা, জনতার ক্ষোভ

    সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম

    সৌদির তেল স্থাপনায় ফের হামলা

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.