Close Menu
    What's Hot

    বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন

    25 May, 2026

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

    25 May, 2026

    ঈদ-উল-আযহার প্রধান জামাত জাতীয় ঈদগাহে শুরু হবে সকাল সাড়ে ৭ টায়

    25 May, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
    • ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫
    • ঈদ-উল-আযহার প্রধান জামাত জাতীয় ঈদগাহে শুরু হবে সকাল সাড়ে ৭ টায়
    • হজে গিয়ে ২৮ বাংলাদেশির মৃত্যু
    • আজ মিলছে ঈদ ফেরত যাত্রার শেষ দিনের ট্রেন টিকিট
    • জাল সনদে চাকরি: আরও ১৪১ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ
    • ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক বিস্ফোরণের আশঙ্কা, জরুরি অবস্থা ঘোষণা
    • ২৪০ টন খাদ্য সহায়তা নিয়ে কুয়েতের পাশে বাংলাদেশ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    25 May, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » সান্তোসের অনুশীলনে রবিনহোর ছেলের সঙ্গে নেইমারের হাতাহাতি

    সান্তোসের অনুশীলনে রবিনহোর ছেলের সঙ্গে নেইমারের হাতাহাতি

    ReporterBy Reporter5 May, 2026 খেলাধুলা No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ক্রীড়া ডেস্ক : ব্রাজিলিয়ান লিগের ক্লাব সান্তোসের অনুশীলন মাঠে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ক্লাবটির তরুণ রবিনহো জুনিয়রের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন নেইমার জুনিয়র। তবে উত্তেজনার রেশ মাঠেই শেষ হয়েছে। পরবর্তী সময়ে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।

    আন্তর্জাতিক ক্রীড়া বিষয়ক গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, সান্তোসের গত ম্যাচে মূল একাদশে ছিলেন না নেইমার ও রবিনহো জুনিয়র। স্থানীয় সময় সোমবার দলের অনিয়মিত সদস্যদের নিয়ে এক বিশেষ অনুশীলন সেশনে অংশ নেন তারা।

    প্রত্যক্ষদর্শীরা বলছেন, অনুশীলনের একপর্যায়ে তরুণ রবিনহো জুনিয়র ড্রিবলিং করে নেইমারকে কাটিয়ে বেরিয়ে যাচ্ছিলেন। এতেই কিছুটা বিরক্ত হন নেইমার।

    রবিনহো জুনিয়রকে নেইমার বলেন, একটু সাবধানে খেলো। কিন্তু বিষয়টি সেখানেই থেমে থাকেনি। মুহূর্তের মধ্যেই দুজনের মধ্যে উত্তপ্ত কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে রূপ নেয়। জানা গেছে, কথা চলার মাঝখানে এই তরুণ ফুটবলারকে ল্যাং মেরে ফেলেও দেন নেইমার।

    এই ঘটনা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি সান্তোস ক্লাব কর্তৃপক্ষ। নেইমারের ঘনিষ্ঠজনদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, এই বিষয়ে তাদের কাছে বিশেষ কোনো তথ্য নেই।

    মাঠের উত্তেজনা অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। অনুশীলনের শেষ দিকে নেইমার নিজেই উদ্যোগী হয়ে রবিনহো জুনিয়রের কাছে এগিয়ে যান এবং নিজের মেজাজ হারানোর জন্য দুঃখ প্রকাশ করেন। দুজনের মধ্যে বিষয়টি মীমাংসা হয়ে যাওয়ায় ব্রাজিলিয়ান ক্লাবটিতে স্বস্তি ফিরেছে।

    সান্তোসের প্রধান কোচ কুকা বলেন, দলের অভ্যন্তরীণ পরিবেশ এখন স্বাভাবিক। কোপা সুদামেরিকানা প্রতিযোগিতার পরবর্তী ম্যাচের স্কোয়াডে নেইমারকে রাখা হচ্ছে।

    Reporter

    Keep Reading

    ২০২৬ বিশ্বকাপে দেখা যাবে না যেসব তারকা ফুটবলারদের

    বিশ্বের সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদের তালিকায় আবারও শীর্ষে রোনালদো

    কুল-বিএসপিএর বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা

    বাংলাদেশ নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিল ব্রিটিশ হাইকমিশন

    ব্যাডমিন্টনে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে হুমায়রা

    পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    Your source for the serious news. This demo is crafted specifically to exhibit the use of the theme as a news site. Visit our main page for more demos.

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1819044472
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.