Close Menu
    What's Hot

    Prepaid Card Online Casinos A Comprehensive Guide -448616108

    14 October, 2026

    Nye Casino i Norge Hva Du Må Vite! 323382671

    13 October, 2026

    তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তায় আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানাল বাংলাদেশ

    13 October, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • Prepaid Card Online Casinos A Comprehensive Guide -448616108
    • Nye Casino i Norge Hva Du Må Vite! 323382671
    • তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তায় আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানাল বাংলাদেশ
    • Online Casino ohne Lugas Limit – Entdecken Sie Ihre Möglichkeiten
    • ইউরোপের বাজারে বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী
    • পায়ে গুরুতর চোট, হাসপাতালে ভর্তি সিদ্ধার্থ?
    • মেক্সিকোতে ঘূর্ণিঝড় র‌্যাচেলের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৪
    • শেয়ারবাজারে ধস, তবু ভারতে মিউচুয়াল ফান্ডে রেকর্ড বিনিয়োগ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    14 October, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » আবুধাবি টেস্ট: বাংলাদেশের লিড চারশো ছাড়ল

    আবুধাবি টেস্ট: বাংলাদেশের লিড চারশো ছাড়ল

    MoonBy Moon12 October, 2026 খেলাধুলা No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    খেলাধুলা ডেস্কঃ আবুধাবি টেস্টে টাইগারদের লিড চারশো ছাড়িয়েছে। সোমবার টেস্টের চতুর্থ দিন এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৯ ওভারে ছয় উইকেট হারিয়ে ৩০০ রান করেছে শান্তবাহিনী। এতে লিড দাড়িয়েছে ৪০৬ রান।

    লিটন দাস ৫৭ ও মিরাজ ৩৫ রানে ব্যাট করছেন। ছয় উইকেটে ৩২৯ রানের লিড নিয়ে চতুর্থ দিন শুরু করে টাইগাররা। এর আগে গতকাল তৃতীয় দিন হাসান মাহমুদ ও এবাদত হোসেনের বোলিং তোপে আড়াইশোর আগেই গুটিয়ে যায় আফগানিস্তানের প্রথম ইনিংস। সব কয়টি উইকেট হারিয়ে ২৪০ রান করে তারা। এতে করে ১০৬ রানের বিশাল লিড পায় বাংলাদেশ।

    হাসান মাহমুদ ও এবাদত হোসেন মিলে শিকার করেন ৯ উইকেট। ক্যারিয়ারের স্মরণীয় পাঁচ উইকেটের সঙ্গে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েন হাসান। বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ ছিল ৩৪৬ রান।

    তৃতীয় দিনের শুরুটা স্বপ্নের মতো রঙিন হয় বাংলাদেশ দলের। চার উইকেটে ২১১ রান নিয়ে দিন শুরু করা আফগানিস্তানকে প্রথম ধাক্কাটা দেন এবাদত হোসেন চৌধুরী।

    ১০৩ বলে ৩২ রান করা ইকরাম আলিখিলকে ফেরান এবাদত। পরের ওভারেই কারিশমা দেখিয়েছেন হাসান মাহমুদ। ৮৩তম ওভারের ৩য়, ৪র্থ এবং ৫ম বলে একে একে ফিরিয়েছেন ইসমাত আলম, কাইস আহমেদ এবং জিয়াউর রহমানকে। ইসমাতকে এক রানে ফেরালেও বাকি দুইজন মেরেছেন গোল্ডেন ডাক। তিন বলে তিন উইকেট নিয়ে দারুণ এক হ্যাটট্রিক তুলে নেন হাসান মাহমুদ।

    হ্যাটট্রিকের পর হাসান ফিরিয়েছেন ইয়ামিন আহমেদ জাইকে। তুলে নেন দারুণ এক ফাইফার। টেস্টে দ্রুততম বাংলাদেশি পেসার হিসেবে ছুঁয়ে ফেলেন ৫০ উইকেটের মাইলফলকও। পরে টিকে থাকা আফগান অধিনায়ক রহমত শাহ পেয়েছেন সেঞ্চুরি। ২১৬ বলে ১০৩ রান করে টিকে ছিলেন রহমত। মোহাম্মদ সেলিমকে ফিরিয়ে আফগান ইনিংসের কফিনে শেষ পেরেক ঠুকে দেন এবাদত হোসেন। ২৪০ রানেই থেমেছে আফগানিস্তান।

    হাসান পাঁচটি, এবাদত চারটি ও মেহেদী হাসান মিরাজ নিয়েছে একটি উইকেট।

    এদিন বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছেন হাসান। পেসারদের মধ্যে প্রথম। এর আগে টেস্টে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক ছিল অলক কাপালি ও সোহাগ গাজীর। তার দুজনেই ছিলে স্পিনার।

    Moon
    • Website

    Keep Reading

    ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

    আফগানদের হারাতে শেষদিনে বাংলাদেশের চাই ৭ উইকেট

    ডি মারিয়ার জোড়া গোলে শীর্ষে রোসারিও

    চুল টেনে লাল কার্ড, ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস

    আর্জেন্টিনাকে বিদায়ের পর মায়ামির জার্সিতে মেসির জোড়া গোল

    ক্লাবে ফিরেই জ্বলে উঠলেন রোনালদো

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.