Close Menu
    What's Hot

    উত্তর ইসরায়েলে বিস্ফোরণে আহত ২০, নেতানিয়াহুর সফর বাতিল

    13 October, 2026

    কিশোরী তাজমিন হত্যা: রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা

    13 October, 2026

    ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

    13 October, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • উত্তর ইসরায়েলে বিস্ফোরণে আহত ২০, নেতানিয়াহুর সফর বাতিল
    • কিশোরী তাজমিন হত্যা: রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা
    • ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ
    • আফগানদের হারাতে শেষদিনে বাংলাদেশের চাই ৭ উইকেট
    • শাহরুখে শুরু, সালমানে শেষ
    • হামলার আশঙ্কায় দাম্মাম না গিয়ে দোহায় বিমানের জরুরি অবতরণ
    • ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূতকে কেন বরখাস্ত করতে চাইছেন ট্রাম্প?
    • নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    13 October, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » আফগানদের হারাতে শেষদিনে বাংলাদেশের চাই ৭ উইকেট

    আফগানদের হারাতে শেষদিনে বাংলাদেশের চাই ৭ উইকেট

    ReporterBy Reporter13 October, 2026 খেলাধুলা No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ক্রীড়া ডেস্ক : আবুধাবি টেস্টের শেষদিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট, আফগানদের দরকার আরও ৩৪৭ রান। চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৩২ রান সংগ্রহ করেছে আফগানরা।

    সোমবার (১২ অক্টোবর) শেখ আবু জায়েদ স্টেডিয়ামে আগের দিনের ৬ উইকেটে ২২৩ রান থেকে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। স্কোরবোর্ডে ততক্ষণে ৩২৯ রানের লিড।

    আগেরদিন শেষ বিকেলে ১১ রানে তিন উইকেট হারানো টাইগারদের সামনে তখন পথ হারানোর শঙ্কা, ক্রিজে তখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ।

    দল বিপদে পড়লে লিটন-মিরাজের জুটি বহুবার জমেছে। আবুধাবিতেও এর ব্যতিক্রম হয়নি। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও আফগান সৈন্যদের বিরুদ্ধে রীতিমতো প্রাচীর হয়ে দাঁড়িয়ে গেলেন দুজন। দুর্দান্ত জুটি গড়লেন ১৪৯ রানের।

    এদিন ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন লিটন। ৭ম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ১১৭ বলে খেলেন ১০২ রানের অসাধারণ এক ইনিংস। ৮৮ স্ট্রাইক রেটের এই ইনিংসে ছিল ১৪টা চার।

    লিটন আউট হতেই ৭ উইকেটে ৩৭২ রান নিয়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। টাইগারদের বোর্ডে ততক্ষণে জমা হয়ে গেছে ৪৭৮ রান। অন্যপ্রান্তে মিরাজ ৯৭ বলে ৫২ রানে অপরাজিত।

    ৪৭৯ রানের টার্গেট পায় আফগানরা। নিজেদের দ্বিতীয় ইনিংসে নিজের প্রথম বলেই আব্দুল মালিককে কট বিহাইন্ড করে সাজঘরে ফেরান এবাদত। ১৯ বলে ১৯ রানে প্যাভিলিয়নে ফেরেন ওয়ান ডাউনে নামা শাহিদুল্লাহ।

    এরপরই ওপেনার সেদিকুল্লা অতলকে নিয়ে প্রতিরোধ গড়েন অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ন রহমতের ক্যাচও ফেলেন তানজিদ হাসান তামিম। দ্বিতীয় ইনিংসে ফিফটিও তুলে নেন রহমত। কিন্তু ফিফটির পরপরই স্যালুটম্যান ইবাদত হোসেনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন রহমত, আফগানিস্তানের রান তখন ১১০। দিনের বাকি সময় নির্বিঘ্নেই পার করেন দুই ব্যাটার সেদিকুল্লাহ ও হাশমতউল্লাহ শাহিদ।

    বাংলাদেশের পক্ষে ইবাদতের জোড়া শিকারের পাশপাশি একটি উইকেট তুলে নিয়েছেন হাসান মাহমুদ।

    Reporter

    Keep Reading

    ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

    ডি মারিয়ার জোড়া গোলে শীর্ষে রোসারিও

    আবুধাবি টেস্ট: বাংলাদেশের লিড চারশো ছাড়ল

    চুল টেনে লাল কার্ড, ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস

    আর্জেন্টিনাকে বিদায়ের পর মায়ামির জার্সিতে মেসির জোড়া গোল

    ক্লাবে ফিরেই জ্বলে উঠলেন রোনালদো

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.