Close Menu
    What's Hot

    ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর পাকিস্তানে বিক্ষোভের ডাক

    23 September, 2026

    শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ; মুরগি ব্যবসায়ীর মৃত্যু, আহত ১৫

    23 September, 2026

    চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ

    23 September, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর পাকিস্তানে বিক্ষোভের ডাক
    • শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ; মুরগি ব্যবসায়ীর মৃত্যু, আহত ১৫
    • চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
    • বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা মারা গেছেন
    • Explore the Excitement of Bonanza Megaways Slot What You Need to Know 2003009766
    • Exploring Wolf Gold Slot An Alternative Journey Beyond GamStop
    • Exploring Big Bass Splash Slot Not A Deep Dive into the Game
    • Big Bass Day Unleashing the Thrill of Sport Fishing
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    23 September, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » পরীক্ষা শেষে বাড়ি গিয়ে এইচএসসি পরীক্ষার্থীরা বুঝলেন প্রশ্নপত্র ছিল ভুল

    পরীক্ষা শেষে বাড়ি গিয়ে এইচএসসি পরীক্ষার্থীরা বুঝলেন প্রশ্নপত্র ছিল ভুল

    ReporterBy Reporter3 August, 2026 সারাদেশ No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ডেস্ক নিউজ : টাঙ্গাইলের ভূঞাপুরে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন একটি কেন্দ্রের ১৪ এইচএসসি পরীক্ষার্থী। ঘটনাটি জানাজানির পর ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিবকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়েছে।

    জানা গেছে, ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র রয়েছে। ওই কলেজ কেন্দ্রে পাশের লোকমান ফকির মহিলা ডিগ্রী কলেজ, শহীদ জিয়া মহিলা ডিগ্রী কলেজ ও নিকরাইলের শমসের ফকির ডিগ্রী কলেজের ১৪ জন শিক্ষার্থী গত শনিবার (১ আগস্ট) মনোবিজ্ঞান পরীক্ষা দেয়। এসময় নৈব্যত্তিক প্রশ্নপত্র ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালেরটা দিয়ে পরীক্ষা নেয় শিক্ষকরা। পরে পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে প্রশ্ন মিলাতেই দেখতে পায় তারা ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে। পরে বিষয়টি নিয়ে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা স্ব-স্ব কলেজ কর্তৃপক্ষকে জানায়। পরে ইবরাহীম কলেজ কর্তৃপক্ষ বোর্ড থেকে সমাধানের আশ্বাস দেয়।

    এদিকে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নিলেও সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাননি ইবরাহীম খাঁ সরকারি কলেজের কেন্দ্র সচিব প্রফেসর মোহাম্মদ ছানোয়ার হোসেন খান।

    শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, পরীক্ষা শেষে বাসায় গিয়ে প্রশ্ন মিলাতে গিয়ে দেখা গেছে প্রশ্ন ২০২৫ সালের। পরীক্ষায় দায়িত্বরত শিক্ষকদের গাফিলতির কারণে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে। এটা আদৌ সমাধান হবে কিনা তা নিয়ে শঙ্কিত। এখন এই ১৪ জন শিক্ষার্থীর ভবিষ্যৎ কি হবে।

    লোকমান ফকির মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ. আউয়াল আল হাবিব বলেন, ভুল প্রশ্নপত্রে পরীক্ষার বিষয়টি ইবরাহীম খা কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা বোর্ডের সঙ্গে আলোচনা করে এটার সমাধান করবে বলে জানিয়েছে।

    ইবরাহীম খাঁ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ছানোয়ার হোসেন খান বলেন, এই ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে তিনজন শিক্ষককে শোকজ করা হয়েছে। আর দুইজনকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন ২ শিক্ষককে দায়িত্ব দেয়া হয়েছে। তবে ১৪ শিক্ষার্থীদের পরীক্ষা ২০২৫ সালের প্রশ্নপত্র দিয়েই মূল্যায়ন করা হবে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নিলেও কেন্দ্র সচিব তা জানাননি। রাতে অন্য শিক্ষকের মাধ্যমে জানার পর বোর্ডে যোগাযোগ করা হয়। ১৪ শিক্ষার্থীর পরীক্ষার বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে বোর্ড থেকে।  ভুল প্রশ্নপত্রে পরীক্ষার ঘটনায় কেন্দ্র সচিবকে শোকজ করা হয়েছে।

    Reporter

    Keep Reading

    শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ; মুরগি ব্যবসায়ীর মৃত্যু, আহত ১৫

    হবিগঞ্জে ফুটপাতের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

    মিড ডে মিলের খাবার খেয়ে ৩৫ শিক্ষার্থী অসুস্থ

    আশুলিয়ায় অগ্নিকাণ্ডে আহত ও দগ্ধ অন্তত ৭, দুজন আশঙ্কাজনক

    শাহজালাল মাজারের দানবাক্সে ৩৬ দিনে মিললো ৮৯ লাখ টাকা

    চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ৬০ বছর পূর্তি উদযাপন

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.