Close Menu
    What's Hot

    ফার্নেস অয়েলের মূল্য সমন্বয় করেছে বিইআরসি

    1 October, 2026

    প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

    1 October, 2026

    ইসরায়েলি বিমানকে যাত্রী নিতে সৌদিতে নামার অনুমতি দেয়নি রিয়াদ

    1 October, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ফার্নেস অয়েলের মূল্য সমন্বয় করেছে বিইআরসি
    • প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
    • ইসরায়েলি বিমানকে যাত্রী নিতে সৌদিতে নামার অনুমতি দেয়নি রিয়াদ
    • استمتع بأفضل تجربة على تطبيق كازينو 888 في العالم العربي
    • পীরগাছায় নকল সয়াবিন তেল তৈরির কারখানায় অভিযান, ব্যবসায়ীর কারাদণ্ড
    • চার সেঞ্চুরি ও এক ডাবল সেঞ্চুরির ম্যাচে ভারতের ইতিহাস গড়া জয়
    • অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ নারী দল ঘোষণা
    • সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    1 October, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » ফার্নেস অয়েলের মূল্য সমন্বয় করেছে বিইআরসি

    ফার্নেস অয়েলের মূল্য সমন্বয় করেছে বিইআরসি

    ReporterBy Reporter1 October, 2026 জাতীয় No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ডেস্ক নিউজ : ভোক্তা পর্যায়ে ফার্নেস অয়েলের দাম সমন্বয় করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সমন্বয়কৃত নতুন দাম প্রতি লিটার ১০৮ দশমিক ৭৮ টাকা। এ দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

    বুধবার বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ধারা ২২ (খ) ও ৩৪ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এ মূল্য সমন্বয় করা হয়।

    বিইআরসি জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ফেব্রুয়ারিতে ফার্নেস অয়েলের মূল্য পুনর্নির্ধারণের প্রস্তাব কমিশনে দাখিল করে।

    পরবর্তীতে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড বিপণন ও পরিবহন চার্জ বৃদ্ধির প্রস্তাব দেয়।

    চলতি বছরের ১৫ মার্চ প্রস্তাবগুলোর ওপর ফার্নেস অয়েলের দাম সমন্বয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়। এ কমিটি মার্চ মাসে পরিশোধিত ফার্নেস অয়েলের প্রকাশিত প্ল্যাটস রেটের গড় এবং মার্কিন ডলারের বিনিময় হার পরিবর্তন বিবেচনায় এপ্রিল মাসে ফার্নেস অয়েলের মূল্যহার সমন্বয় করার সুপারিশ করে।

    পরবর্তীতে ৩০ সেপ্টেম্বর বিশেষ কমিশন সভায় বিপিসির সরবরাহকৃত ফার্নেস অয়েলের এই মূল্যহার সমন্বয় করে বিইআরসি।

    বিপিসির ফার্নেস অয়েলের গ্রাহক শ্রেণিতে রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো), সরকারি ও বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, শিল্প কারখানা ও অন্যান্য গ্রাহক।

    এর আগে, গত ৩০ জুলাই ফার্নেস অয়েলের মূল্য নির্ধারণ করা হয়। ওই মূল্য অনুযায়ী আগস্ট মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ফার্নেস অয়েল ১০০ টাকা ৩৯ পয়সায় বিক্রি হয়েছে।

    উল্লেখ্য, বিগত অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর, প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল ও জেট এ-১ এর দাম নির্ধারণের এখতিয়ার বিইআরসির ওপর ন্যস্ত করা হয়।

    Reporter

    Keep Reading

    প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

    প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

    জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

    বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

    দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

    সরকারি প্রতিষ্ঠান কমিটির দ্বিতীয় বৈঠক

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.