Close Menu
    What's Hot

    ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভাইরাল হয়ে রাজনীতি হয় না : সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    28 April, 2026

    এ বছর ২৪ শতাংশ বাড়তে পারে জ্বালানি দাম

    28 April, 2026

    যুদ্ধবিধ্বস্ত দারফুফুরে শিশুদের পরিস্থিতি ‘ভাঙনের পর্যায়ে’: ইউনিসেফ

    28 April, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভাইরাল হয়ে রাজনীতি হয় না : সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
    • এ বছর ২৪ শতাংশ বাড়তে পারে জ্বালানি দাম
    • যুদ্ধবিধ্বস্ত দারফুফুরে শিশুদের পরিস্থিতি ‘ভাঙনের পর্যায়ে’: ইউনিসেফ
    • সমুদ্র বন্দরে তিন ও নদী বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত
    • রূপপুরে জ্বালানি লোডিং শুরু, একবার জ্বালানি লোডেই চলবে দেড় বছর
    • উত্তরের মেঘে বৃষ্টি, ৩ জেলায় বন্যার শঙ্কা
    • জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের
    • আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক আহত
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    29 April, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভাইরাল হয়ে রাজনীতি হয় না : সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভাইরাল হয়ে রাজনীতি হয় না : সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    ReporterBy Reporter28 April, 2026 জাতীয় No Comments3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ডেস্ক নিউজ : শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বা ভাইরাল হওয়ার জন্য বড় বড় কথা বলে রাজনীতি হয় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

    তিনি বলেন, ‘বট বাহিনী’ দিয়ে স্ট্যাটাস দিয়ে মানুষকে ছোট করে, আজেবাজে কথা বলে ভাইরাল হওয়া যায়, কিন্তু রাজনীতি হয় না। রাজনীতি করতে হলে রাস্তায় নেমে গুলি খেতে হয়, যা বিএনপির নেতাকর্মীরা করেছেন।

    মঙ্গলবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

    সম্প্রতি তরুণদের রাজনীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার নিয়ে সমালোচনা করে শামা ওবায়েদ ইসলাম বলেন, আমরা খুশি হয়েছিলাম যখন দেশের ছেলেমেয়েরা দেশকে ভালোবেসে মাঠে নেমেছিল। তারা প্রমাণ করেছিল যে, নতুন প্রজন্ম রাজনীতি পছন্দ করে না বা দেশকে ভালোবাসে না, এই ধারণা মিথ্যা। কিন্তু আমরা এটাও দেখেছি,  ৫ আগস্টের পর যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল, সেখানে থাকা নবীনদের বিরুদ্ধে আনফরচুনেটলি গত দেড় বছরে দুর্নীতির অভিযোগ উঠেছে। নতুন বাংলাদেশের কথা বললে আমরা এটা আশা করি না।

    তিনি আরও বলেন, সরকারে থেকে কাজ করতে হলে সাহসের পাশাপাশি অভিজ্ঞতা ও বুদ্ধিমত্তার প্রয়োজন। বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যারা ফেসবুকে রাজনীতি করে না, রাস্তায় গুলি খেয়ে রাজনীতি করেছে। ১৯৭১ সালে যদি ফেসবুক বা সামাজিক যোগাযোগমাধ্যম থাকত, তাহলে দেশ স্বাধীন হতো কি না, তা আমাদের জানা নেই।

    এ সময় তিনি সংসদে উপস্থিত তরুণ সংসদ সদস্য নাহিদ ইসলাম ও হাসনাত আব্দুল্লাহর নাম উল্লেখ করে তাদের আবেগের প্রতি সম্মান জানান এবং নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

    রাষ্ট্রপতি এবং তার ভাষণের বৈধতা নিয়ে ওঠা বিতর্কের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জুলাইয়ের শহীদ এবং গত ১৭ বছর ধরে গুম-খুনের শিকার নেতাকর্মীদের রক্তের বিনিময়ে আমরা ৫ আগস্ট পেয়েছি। এরপর ড. ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার এসেছিল, সেই সরকারকে এই রাষ্ট্রপতি শপথ পড়িয়েছিলেন। সেই সরকারের সামনে বসে থাকা আমার ছোট ভাইয়েরাও সদস্য ছিলেন। এখন রাষ্ট্রপতি বা তার ভাষণ যদি অবৈধ হয়, তাহলে তৎকালীন সরকারও অবৈধ ছিল কি না, তা ভেবে দেখা দরকার।

    বর্তমান সংসদকে তিনি ‘ইউনিক পার্লামেন্ট’ হিসেবে আখ্যা দেন। শামা বলেন, বিরোধী দলের নেতা ঠিকই বলেছেন, এটি মজলুমদের সংসদ। এখানে গুম থেকে ফিরে আসা, ‘আয়নাঘর’ থেকে ফেরা এবং ফাঁসির মঞ্চ থেকে বেঁচে আসা সংসদ সদস্যরা আছেন। হাজারো মামলার ভার মাথায় নিয়ে কারাভোগ করা মানুষরাও এখানে আছেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র, শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও বিএনপির পক্ষে রাষ্ট্রপতির বক্তব্য এই মজলুমদের আন্দোলনেরই প্রতিফলন।

    ‘জুলাই সনদ’ বাস্তবায়নে বিএনপির ভূমিকার কথা তুলে ধরে শামা ওবায়েদ ইসলাম বলেন, জুলাই সনদ নিয়ে বিএনপিকে জ্ঞান দিয়ে লাভ নেই। দেশের জন্মের পর থেকে খাল খনন, গার্মেন্টস শিল্প, সংসদীয় গণতন্ত্র, তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু করে নারী শিক্ষার মতো বড় সংস্কারগুলো বিএনপির হাত ধরেই হয়েছে। বর্তমানে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ডসহ নতুন প্রজন্মের জন্য যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে, সবই তারেক রহমান ও বিএনপির হাত দিয়ে হচ্ছে। ভবিষ্যতে জুলাই সনদ এবং গুম-খুনের বিচারও বিএনপির হাত দিয়েই বাস্তবায়িত হবে বলে তিনি মন্তব্য করেন।

    Reporter

    Keep Reading

    সমুদ্র বন্দরে তিন ও নদী বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত

    রূপপুরে জ্বালানি লোডিং শুরু, একবার জ্বালানি লোডেই চলবে দেড় বছর

    জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের

    আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক আহত

    প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের ডিজির সৌজন্য সাক্ষাৎ

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির আরও ৯২৫ মেগাওয়াট, লোডশেডিং কমার আশা

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    Your source for the serious news. This demo is crafted specifically to exhibit the use of the theme as a news site. Visit our main page for more demos.

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1819044472
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.