Close Menu
    What's Hot

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    1 September, 2026

    বাতিল হবে না সিন্ধু চুক্তি: আন্তর্জাতিক আদালতের রায়ে পাকিস্তানের স্বস্তি

    1 September, 2026

    ভারতের উত্তরপ্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

    1 September, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
    • বাতিল হবে না সিন্ধু চুক্তি: আন্তর্জাতিক আদালতের রায়ে পাকিস্তানের স্বস্তি
    • ভারতের উত্তরপ্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১১
    • ‘তরুণদের মাঠে ফেরালে অপরাধ প্রবণতা কমবে’
    • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির
    • সিপিএলে দল পেলেন মিরাজ
    • ‘অ্যাভাটার ২’কে ছাড়িয়ে গেল ‌‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
    • বরগুনা আমতলীতে নানা কেলেঙ্কারিতে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শহিদুল হক
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    1 September, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » লেবাননে শান্তিরক্ষীদের ওপর নতুন করে গুলি চালালো ইসরায়েল

    লেবাননে শান্তিরক্ষীদের ওপর নতুন করে গুলি চালালো ইসরায়েল

    ereen moonBy ereen moon16 November, 2025 আন্তর্জাতিক No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশেষ প্রতিবেদকঃ লেবাননে মোতায়েন জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউএনআইএফআইএলের ওপর ফের গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী।  দক্ষিণ লেবাননে নিয়মিত টহলরত শান্তিরক্ষীদের কাছে থাকা অবস্থানে ইসরায়েলের একটি মার্কাভা ট্যাংক থেকে ভারী মেশিনগানের গুলি ছোড়া হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ইউএনআইএফআইএল।

    রবিবার ইউএনআইএফআইএল জানায়, গুলি তাদের অবস্থান থেকে প্রায় পাঁচ মিটার দূরে পড়ে। ট্যাংকটি পেছনে সরে যাওয়ার পর প্রায় আধাঘণ্টা অপেক্ষায় থেকে শান্তিরক্ষীরা নিরাপদে সরে যেতে সক্ষম হন।

    ইসরায়েল দাবি করেছে, খারাপ আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে শান্তিরক্ষীদের ‘সন্দেহজনক’ লক্ষ্য হিসেবে ভুল শনাক্ত করা হয়েছিল। তবে ইউএনআইএফআইএল এই ব্যাখ্যাকে যথেষ্ট মনে করছে না এবং বলছে, এই ঘটনা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ১৭০১-এর গুরুতর লঙ্ঘন, যার ভিত্তিতেই ২০০৬ সালের যুদ্ধ থেমে যায় এবং ২০২৪ সালের যুদ্ধবিরতি কার্যকর হয়।

    এর আগে সেপ্টেম্বরেও ইউএনআইএফআইএল অভিযোগ করেছিল যে, ইসরায়েলি ড্রোন তাদের ওপর চারটি গ্রেনেড নিক্ষেপ করে; যার একটি তাদের টহলযান থেকে মাত্র ২০ মিটার দূরে পড়ে।

    লেবাননের সেনাবাহিনী বলেছে, ইসরায়েলের ধারাবাহিক হামলা ও সীমান্ত লঙ্ঘন মারাত্মক উত্তেজনা তৈরি করছে এবং এটি পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে। তারা জানিয়েছে, বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সমন্বয় করে এই লঙ্ঘন বন্ধে কাজ চলছে।

    যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সংঘাতে ইসরায়েলি আক্রমণে লেবাননে চার হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখেরও বেশি। চুক্তি থাকা সত্ত্বেও লেবাননের অন্তত পাঁচটি এলাকা থেকে ইসরায়েলি বাহিনী এখনো পুরোপুরি সরে যায়নি।

    ইউএনআইএফআইএল বলেছে, শান্তিরক্ষীদের ওপর বা তাদের নিকটবর্তী এলাকায় হামলা অবিলম্বে বন্ধ করা উচিত এবং এ ধরনের লঙ্ঘন পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকিতে ফেলছে।

    লেবানন
    ereen moon
    • Website

    Keep Reading

    বাতিল হবে না সিন্ধু চুক্তি: আন্তর্জাতিক আদালতের রায়ে পাকিস্তানের স্বস্তি

    ভারতের উত্তরপ্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

    কারাগারে ফিলিস্তিনি নারীদের পানি দিচ্ছে না ইসরায়েল

    সিএনএন’র বিশ্লেষণ হরমুজ প্রণালীতে প্রভাব হারাচ্ছে ইরান?

    মোমের ক্যাপসুলে ১১ কোটি রুপির স্বর্ণ, মুম্বাইয়ে ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

    ‘প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ’: ভেতর থেকে নেই কোনো সাড়া, তিন দিন পর টানেলের ওপরের অংশে উদ্ধারকারীরা

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.