Close Menu
    What's Hot

    মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা: জাতিসংঘ

    16 July, 2026

    যেভাবে ট্রাম্পকে বিশেষ বার্তা দিল ইরান

    16 July, 2026

    অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি: প্রধানমন্ত্রী তারেক রহমান

    16 July, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা: জাতিসংঘ
    • যেভাবে ট্রাম্পকে বিশেষ বার্তা দিল ইরান
    • অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি: প্রধানমন্ত্রী তারেক রহমান
    • ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস
    • Experience the Thrill of Betting with Betwinner
    • ঘনীভূত হতে পারে লঘুচাপ, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত
    • ‘মালভিনাস আর্জেন্টিনার’ মাঠেই ব্যানার নিয়ে মার্টিনেজ-জিওভানিরা
    • ইংল্যান্ডকে কাদিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    16 July, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত- গণমাধ্যমের পেশাগত মানোন্নয়নে ঐক্য ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরলেন বক্তারা

    মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত- গণমাধ্যমের পেশাগত মানোন্নয়নে ঐক্য ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরলেন বক্তারা

    MisuBy Misu28 November, 2025 অন্যান্য No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশেষ প্রতিবেদকঃ আজ শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) উচ্ছ্বসিত পরিবেশে মিরপুর প্রেসক্লাব চত্বরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের নিয়ে অনুষ্ঠিত হলো মতবিনিময় সভা। মিরপুর প্রেসক্লাব আয়োজিত এই মিলনমেলায় রাজধানীর বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে অভিজ্ঞ সিনিয়র সাংবাদিক, তরুণ সংবাদকর্মী এবং সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

    আলোচনা সভার সূচনায় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস এম বদরুল আলম বলেন, “সাংবাদিক সমাজ দেশের চেতনা, সংস্কৃতি ও গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। সত্য প্রকাশই আমাদের পেশার প্রধান লক্ষ্য। তথ্যের স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করাই হবে আমাদের মূল শক্তি।” তিনি আরোও বলেন, “নতুন উদ্যমে মিরপুর প্রেসক্লাব কে ঢেলে সাজানো হবে।” মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করে পেশার মর্যাদা অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।

    এরপর বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শিহাব উদ্দিন। তিনি বলেন, “মিরপুর প্রেসক্লাব শুধু একটি সংগঠন নয়—এটি সাংবাদিকদের অধিকার ও পেশাগত নিরাপত্তার ঘর। আমরা চাই তরুণ থেকে প্রবীণ সবাই এখানে সমান সুযোগ, সম্মান ও সহায়তা পাবে। আধুনিক, নির্ভরযোগ্য ও নৈতিক সাংবাদিকতাকে এগিয়ে নিতে আমরা প্রতিনিয়ত কাজ করছি।”

    সিনিয়র সহ–সভাপতি মাইনুল ইসলাম পলাশ তার বক্তব্যে সমসাময়িক মিডিয়ার চ্যালেঞ্জগুলোর কথা উল্লেখ করে বলেন, “প্রযুক্তির দ্রুত পরিবর্তন, ভুয়া খবরের বিস্তার ও প্রতিযোগিতার বাজার—সবকিছু মিলেই সাংবাদিকতা আজ রূপান্তরের পথে। এই কঠিন সময়ে সাংবাদিকদের একতা ও পেশাদারিত্বই আমাদের প্রধান ভরসা।”

    সভায় আরও বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সদস্য এমএস ইসলাম। তিনি বলেন, “সত্যনিষ্ঠ সংবাদ সমাজকে পথ দেখায়। উন্নত জাতি গঠনে সংবাদকর্মীরা অপরিহার্য ভূমিকা পালন করেন। তাই আমরা সত্য প্রকাশে আপসহীন থাকবো এবং গঠনমূলক সাংবাদিকতাকে আরও শক্তিশালী করবো।”

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সদস্যসহ অসংখ্য গণমাধ্যমকর্মী—এমএস ইসলাম, খায়রুল ইসলাম, মনজুর আহমেদ, শাহিনুজ্জামান, এমএ গাফফার, জাকির হোসেন মোল্লা, এস এম ইকবাল নিপু,  আসিফ মল্লিক, প্রেসক্লাবের সহ কোষাধক্ষ আব্দুল মালেক, সহ মহিলা সম্পাদিকা নুসরাত জাহান, শফিকুল ইসলাম সাইমনসহ বিভিন্ন টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইন মিডিয়ার প্রতিনিধি।

    পুরো অনুষ্ঠানজুড়ে সাংবাদিকদের মধ্যে ছিল প্রাণবন্ত আলোচনা, মতবিনিময় ও পারস্পরিক অভিজ্ঞতা ভাগাভাগি।

    মতবিনিময় সভা শেষে উপস্থিত সাংবাদিকরা পেশাগত উন্নয়ন, নৈতিক মূল্যবোধ ও সহযোগিতার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আয়োজকরা জানান, সামনে আরও বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সাংবাদিকবান্ধব উদ্যোগ গ্রহণ করা হবে।

    Misu
    • Website

    Keep Reading

    কুড়িলে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

    রাজধানীতে আব্বাস আলী ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ।

    সেলিমুজ্জামান খানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ

    ঢাকা মিরপুর প্রেসক্লাবের সভাপতি এস এম বদরুল আলমের জন্মদিন উদযাপিত

    মিরপুর প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

    ।শোক বিজ্ঞপ্তি। রহিমা বেগমের মৃত্যুতে জাতীয় পার্টি চেয়ারম্যানের শোক।

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.