Author: Reporter

ক্রীড়া ডেস্ক : আরও একটি ম্যাচ। এবারও নারী টি-২০ এশিয়া কাপের সেমিফাইনাল। প্রতিপক্ষ চিরচেনা ভারত। কঠিন চ্যালেঞ্জ। জিততে পারবেন তো নিগার সুলতানারা? নাকি, হেরে যাবেন হারমানপ্রীত কাউরের ভারতের কাছে। চলতি বছর টি-২০ ফরম্যাটে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ইংল্যান্ডের ম্যনচেস্টারে নারী টি-২০ বিশ্বকাপের ম্যাচটিে ৫ উইকেটে হেরেছিলেন নিগাররা। এবার প্রতিশোধের ম্যাচে। যদি জিততে পারেন, তাহলে ২০১৮ সালের পর নারী টি-২০ এশিয়া কাপের ফাইনাল খেলবে বাংলাদেশ। আট বছর আগে, একবারই ফাইনাল খেলেছিল নারী ক্রিকেটাররা। মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিলাত ক্লাব একাডেমি মাঠের ফাইনালে শেষ বলের উত্তেজনায় ১ উইকেটের নাটকীয় জয় পেয়েছিল বাংলাদেশ। পুরুষ ও নারী- যে কোনো বিভাগে বাংলাদেশ ক্রিকেটের…

Read More

বিনোদন ডেস্ক : চলচ্চিত্রনায়ক সালমান শাহকে হত্যা মামলায় অভিনেতা আশরাফুল হক ডন রিমান্ডে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন বলে দাবি করেছে তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে অনেক তথ্য পাওয়া যাচ্ছে। মামলা সংক্রান্ত সেসব তথ্য যাচাই-বাছাই করছে সিআইডি। পাঁচদিনের রিমান্ড শেষে বুধবার ডনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদনে এসব তথ্য উল্লেখ করেছেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো দক্ষিণের ইন্সপেক্টর মজিবুর রহমান। এদিকে, তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা। বিষয়টি জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম। প্রসঙ্গত, গত ৯ আগস্ট হজরত শাহজালাল…

Read More

ডেস্ক নিউজ : জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিয়ে‌ছেন বাংলা‌দে‌শের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আগামী এক বছর এ দায়িত্ব পালন করবেন তি‌নি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তি পর্বে খ‌লিলুর রহমান আনুষ্ঠানিকভাবে শপথ নেন। বাংলাদেশ সময় রাত ৯টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তি পর্বের পর ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি হিসেবে শপথ নেন খ‌লিলুর রহমান। তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হলেন। চলতি বছরের ২ জুন গোপন ব্যালটে খলিলুর রহমান এই পদে নির্বাচিত হন। তিনি পান ৯৯টি ভোট। অন্যদিকে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকুরিস পেয়েছিলেন ৯১টি ভোট। জাতিসংঘের আঞ্চলিক…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি টেলিভিশনের প্রধান কার্যালয়ে সরাসরি সম্প্রচার চলাকালেই এক বিধ্বংসী ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। রাতভর ও দিনভর চালানো এই হামলায় কিয়েভে নিহতের সংখ্যা বেড়ে অন্তত পাঁচজনে দাঁড়িয়েছে। এই ঘটনাকে রাশিয়ার নৈতিক অধঃপতনের এক নতুন অধ্যায় হিসেবে আখ্যায়িত করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলা থামানোর জন্য পশ্চিমা ও বিশ্ব মিত্রদের একযোগে এগিয়ে আসার আকুল আবেদন জানিয়েছেন। অন্যদিকে, দেশটির দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনে রুশ বিমান হামলায় এক নারী কর্মী প্রাণ হারিয়েছেন। সংবাদ সংস্থা ও প্রশাসনিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধিদল মস্কো ও কিয়েভ সফরের সময় উভয়…

Read More

ক্রীড়া ডেস্ক : আগামী ২৬ অক্টোবর লন্ডনে বসতে যাচ্ছে ব্যালন ডি’অরের এবারের আসর। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত ফুটবল পুরস্কারের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় ১৭তমবারের মতো জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ব্যালন ডি’অরের মনোনীতদের নাম ঘোষণা করেছে ফরাসি ফুটবল ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’। এবারের বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে মেসির সঙ্গে রয়েছেন হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে, লামিনে ইয়ামাল, জুড বেলিংহাম, রদ্রি, ভিনিসিয়ুস জুনিয়রসহ ইউরোপ ও বিশ্ব ফুটবলের একঝাঁক তারকা। রেকর্ড আটবার ব্যালন ডি’অর জেতা মেসি গত দুই আসরে সংক্ষিপ্ত তালিকায় ছিলেন না। এবার আবারও তালিকায় ফিরেছেন ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড। তবে টানা তৃতীয়বারের মতো ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায়…

Read More

ক্রীড়া ডেস্ক : সমীকরণটা ছিল একেবারেই পরিষ্কার—জিতলেই সেমিফাইনাল, হারলেই শেষ হয়ে যাবে নারী এশিয়া কাপে বাংলাদেশের পথচলা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে আবারও প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। তবে বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে সেই ঘাটতি পুষিয়ে নিয়েছে দল। মঙ্গলবার রাতে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ২০ ওভারে ৬৯ রানেই থেমে যায় আমিরাতের ইনিংস। ব্যাট হাতে শুরুটা ছিল হতাশার। প্রথম ওভারেই সুরক্ষা কোটির বলে কোনো রান না করে ফেরেন দিলারা আক্তার। পরের ওভারে ৩…

Read More

বিনোদন ডেস্ক : ইতালির মেস্ত্রে শহরে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় জড়িত কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে তাদের মধ্যে শিপল মাহমুদ বিপ্লব, ইলিয়াস মিয়া ও আলতাফ পাহাড়কে শনাক্ত করা হয়েছে। তাদের কাউকে বাঁধনের দিকে পানি ছুড়তে, কাউকে শাসাতে এবং কাউকে শারীরিকভাবে আঘাতের চেষ্টা করতে দেখা গেছে। স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর মেস্ত্রের একটি পার্কের রাস্তায় এ ঘটনা ঘটে। ওই সময় ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে ঘুরতে গিয়েছিলেন বাঁধন। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ভিডিও বার্তায় তিনি জানান, কয়েকজন ব্যক্তি তাকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করেন। তার দিকে কোক…

Read More

ডেস্ক নিউজ : দেশের প্রত্যেক নাগরিকের জন্য দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতার সুযোগ নিশ্চিতই সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ৮ সেপ্টেম্বর ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬’ উপলক্ষ্যে দেওয়া বাণীতে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে এবারের প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় সাক্ষরতার অর্থ এখন আর শুধু পড়া, লেখা ও গণনার মৌলিক সক্ষমতার মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে যুক্ত হয়েছে ডিজিটাল দক্ষতা, তথ্য ব্যবহারের সক্ষমতা, সমালোচনামূলক চিন্তা, সৃজনশীলতা, জীবনদক্ষতা, পরিবেশ-সচেতনতা এবং প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা। অর্থাৎ মানুষের উন্নয়ন, পৃথিবীর সুরক্ষা এবং সমৃদ্ধ অর্থনীতি-এই তিনের সংযোগস্থলেই আজকের সাক্ষরতার অবস্থান। এই…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের জিজান শহরে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর তেল স্থাপনায় ফের হামলার ঘটনা ঘটেছে। সোমবারের এই হামলায় স্থাপনাটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা হচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাতে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, গত মাসের হামলার পর জিজানে সৌদি আরামকোর তেল অবকাঠামোতে এটি নতুন হামলা। একজন সূত্রের দাবি, সর্বশেষ হামলার মাত্রা আগের হামলার কাছাকাছি। সৌদি আরামকো তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে মন্তব্য করেনি। তবে হামলার খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যায়। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৯৭ ডলারে উঠে যায়। ইয়েমেন সীমান্তের কাছে অবস্থিত জিজান সৌদি…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ভয়াবহভাবে ব্যাহত হয়েছে দেশটির বিমান চলাচল। আগ্নেয় ছাইয়ের কারণে কয়েকটি বিমানবন্দর বন্ধ থাকায় প্রায় ৩ লাখ ৪১ হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন। বাতিল, বিলম্বিত ও অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৩ হাজার ফ্লাইট। শুক্রবার গভীর রাতে জাভা ও সুমাত্রা দ্বীপের মধ্যবর্তী সুন্দা প্রণালিতে অবস্থিত আনাক ক্রাকাতাউয়ে অগ্ন্যুৎপাত শুরু হয়। এরপর আগ্নেয় ছাই ছড়িয়ে পড়ে আশপাশের বিস্তীর্ণ এলাকায়। জাকার্তা ও লামপুং প্রদেশের আকাশেও ছাইয়ের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। আগ্নেয় ছাইয়ের কারণে জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাত্তাসহ সাতটি বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়। নির্ধারিত সময়ে বিমানবন্দরগুলো চালু করা সম্ভব না হওয়ায় যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে…

Read More