Author: Reporter

ডেস্ক নিউজ : গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানা এলাকায় জুয়েলারি দোকানের মালিক ও স্বর্ণ ব্যবসায়ী আবুল কালাম আজাদকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার আসামিদের গাজীপুরের বিজ্ঞ আদালতে হাজির করা হলে তারা স্বেচ্ছায় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেফতার ব্যক্তিরা হলেন, টাঙ্গাইলের ঘাটাইল থানার চৈতট গ্রামের মো. নাছির উদ্দিন (৩২) এবং একই জেলার মধুপুর থানার জলছত্র গ্রামের মো. সুজন মিয়া (২৭)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া স্বর্ণালংকার, নিহতের ব্যবহৃত মুঠোফোন এবং হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম…

Read More

ক্রীড়া ডেস্ক : ক্যারিয়ারে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জেতার জন্য সেরা বছর হতে পারে বলে মন্তব্য করেছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। গত মৌসুমে রিয়ালের হয়ে ৪৪ ম্যাচে ৪২ গোল করেছেন ২৭ বছর বয়সী এই তারকা।  যদিও রিয়াল মাদ্রিদের হয়ে কোনো শিরোপা জিততে পারেনি। তবে জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপে ১০ গোল করে গোল্ডেন বুট জিতেছেন তিনি। পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড ২২ গোলের মালিক হয়েছেন। ব্যালন ডি’অর প্রসঙ্গে এমবাপে বলেন, আপনি যখন বিশ্বের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলবেন, তখন মানুষ স্বাভাবিকভাবেই আপনাকে এই পুরস্কারের সাথে মেলাবে। হয়তো এই বছরটি আমার জন্য ব্যালন ডি’অর জেতার একটি ভালো বছর। এবারের ব্যালন ডি’অর…

Read More

বিনোদন ডেস্ক : প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন) ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে সে দেশের কোক স্টুডিওর জনপ্রিয় গান ‘পাসুরি’। ২০২২ সালের এই মেগা হিট গানটি এখনো শ্রোতাদের কাছে সমানভাবে জনপ্রিয়, এই মাইলফলক যেন তারই উজ্জ্বল দৃষ্টান্ত। গত রবিবার ইনস্টাগ্রামে এক পোস্টে কোক স্টুডিও এই মাইলফলকের ঘোষণা দেয়। সেখানে তারা ‘পাসুরি’ গানের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে লেখে, প্রতিটি মানুষ যারা প্লে বোতামটি চেপেছেন, গানটির সঙ্গে গেয়েছেন এবং পাসুরিকে নিজেদের করে নিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আলি শেঠি এবং শে গিলের কণ্ঠে চমৎকার এই ডুয়েট গানটি ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল। ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের এই…

Read More

ডেস্ক নিউজ : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধান ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সরকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তিনি বলেন, ‘প্রবাসীরা বাংলাদেশের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’। দেশের অর্থনীতি ও সামগ্রিক টেকসই উন্নয়নে তাদের অবদান অনস্বীকার্য। বিদেশে অবস্থানরত বাংলাদেশীদের সমস্যা নিরসন, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণের পাশাপাশি তাদের সার্বিক কল্যাণসাধন সরকারের অন্যতম শীর্ষ অগ্রাধিকার।’ রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কুমিল্লা-১০ আসনের সরকারি দলের সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার কার্যপ্রণালি বিধির ৭১-এর আওতায় উত্থাপিত জরুরি জনগুরুত্বসম্পন্ন নোটিশের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশে…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বর্তমানে ‘সম্পূর্ণরূপে বন্ধ’ রয়েছে বলে দাবি করেছে ইরান। শুধু তাই নয়, এই জলপথের চারপাশে শিগগিরই একটি নতুন ‘নিয়ন্ত্রিত এলাকা’ বা রেস্ট্রিক্টেড জোন গড়ে তোলার ঘোষণাও দিয়েছে তেহরান। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, আগামী কয়েক দিনের মধ্যেই নতুন এই নিয়ন্ত্রিত এলাকার আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এটি মূলত মার্কিন নৌবাহিনীর অবরোধ রেখা থেকে শুরু করে উপসাগরীয় অঞ্চল পর্যন্ত বিস্তৃত হবে। রেজাইয়ের কড়া হুঁশিয়ারি, এই জোনে প্রবেশকারী যেকোনো জাহাজকে ইরানের নিষেধাজ্ঞার তালিকায় ফেলা হবে। পরবর্তীতে তেহরানের অনুমোদন ছাড়া ওই জাহাজগুলোকে আর কখনোই এই জলপথ ব্যবহারের সুযোগ দেওয়া হবে না। রেজাইয়ের দাবি, বর্তমানে প্রতিদিন…

Read More

ডেস্ক নিউজ : কাপ্তাই হ্রদের পানির উচ্চতা কমে যাওয়ায় আট দিন পর রাঙামাটির কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সব কটি জলকপাট বন্ধ করা হয়। এ সময় হ্রদের পানির উচ্চতা ছিল ১০৪ দশমিক ৯৮ ফুট এমএসএল। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। কর্তৃপক্ষ জানায়, এর আগে গত ২৯ আগস্ট কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বেড়ে যাওয়ায় বাঁধের ওপর চাপ কমাতে স্পিলওয়ের ১৬টি গেট খুলে দেওয়া হয়েছিল। ওইদিন রাত ৮টার দিকে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছাড়া হয়।…

Read More

ক্রীড়া ডেস্ক : দেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলতি বছর আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিপিএল না হওয়ার এই সিদ্ধান্তের বিষয়ে কিছুই জানেন না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, বিপিএল না হওয়ার বিষয়টি তিনি সাংবাদিকদের মাধ্যমেই প্রথম শুনেছেন। মিরপুর ইনডোর স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিপিএল অত্যন্ত জনপ্রিয় একটি টুর্নামেন্ট এবং এ ধরনের টুর্নামেন্ট প্রতি বছরই হওয়া উচিত। বিষয়টি কেন এমন হলো, তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে এবং ভবিষ্যতে টুর্নামেন্টটি যেন নিয়মিত হয়, সে বিষয়ে নজরদারি রাখা হবে বলে জানান তিনি।…

Read More

ক্রীড়া ডেস্ক : জুনিয়র এশিয়া কাপে প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়ার পর আজ রবিবার দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৫-১ গোলে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে জুনিয়র এশিয়া কাপের চ্যালেঞ্জার পুলের শীর্ষে আছে বাংলাদেশের মেয়েরা। রবিবার চীনের ইনার মঙ্গোলিয়ার হুলুনবুইর সিটির মরিন দাউর গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় এই ম্যাচ। শুরু থেকেই পাকিস্তানি রক্ষণভাগে একের পর এক আক্রমণ করতে থাকেন বাংলার মেয়েরা। দাপুটে এই জয়ে বাংলাদেশের পক্ষে পাঁচটি গোল এসেছে পাঁচজন ভিন্ন ভিন্ন খেলোয়াড়ের স্টিক থেকে। দলের হয়ে বল জালে জড়িয়েছেন লনিমা নুপুর, নাদিরা এমা, অধিনায়ক সারিকা রিমন, কনা আক্তার এবং আইরিন আক্তার রিয়া।…

Read More

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূর। নব্বইয়ের দশকে পর্দায় তাদের রসায়ন দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। তবে পর্দার জনপ্রিয়তার পাশাপাশি তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও সে সময় নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর মধ্যে অন্যতম ছিল—শাবনূরকে বিয়ে করেছেন সালমান শাহ। শাবনূরকে ঘিরে সেই গুঞ্জনের গুরুত্বপূর্ণ একটি নথিভুক্ত পালটা বক্তব্য পাওয়া যায় সালমান শাহর নিজের কাছ থেকেই। মৃত্যুর মাত্র কয়েক সপ্তাহ আগে, ১৯৯৬ সালের ১৯ জুলাই ঢাকার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেছিলেন এই জনপ্রিয় অভিনেতা। মূলত প্রযোজক সমিতির নিষেধাজ্ঞা ও নিজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে অবস্থান পরিষ্কার করতেই ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানেই শাবনূরকে বিয়ে…

Read More

ডেস্ক নিউজ : রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফেরার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে গিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার রাতে রাজধানীর আদাবরে টুকুর নিজ বাসভবনে গিয়ে তাঁর শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় তিনি দীর্ঘক্ষণ সেখানে অবস্থান করেন এবং জ্যেষ্ঠ এই নেতার চিকিৎসার অগ্রগতি ও শারীরিক অবস্থার খোঁজ নেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে জ্বর নিউমোনিয়াসহ নানা শারীরিক জটিলতায় শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে…

Read More