- Betwinner The Ultimate Sports Betting Experience (5)
- ফেডারেশন কাপে একই গ্রুপে বসুন্ধরা কিংস ও মোহামেডান
- এক গণমাধ্যমের প্রতিবেদনের জবাব অন্য গণমাধ্যমে: কায়কোবাদকে ঘিরে ‘গৃহপালিত সাংবাদিক’ চক্রের অভিযোগ
- মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ব্রিকসের সঙ্গে কাজ করবে চীন, বললেন শি জিনপিং
- Ontdek het gemak van een geen CRUKS casino
- পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ
- Ontdek het nieuwste online casino in België 555151562
- Ontdek Online Casino’s Zonder CRUKS Een Nieuwe Spelervaring
Author: Reporter
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া বিমান চলাচলে ব্যবহৃত জেট ফুয়েল বা বিমান জ্বালানি রপ্তানির বা বিক্রির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। দেশজুড়ে তেল শোধনাগার এবং অন্যান্য জ্বালানি অবকাঠামোর ওপর ইউক্রেনের হামলার ফলে অভ্যন্তরীণ উৎপাদন হ্রাস পাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সোমবার ক্রেমলিন প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে, যা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। রাশিয়া মূলত রেলপথে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তানে জেট ফুয়েল বা বিমানের জ্বালানি রপ্তানি করে থাকে। রুশ সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক পণ্য বিনিময়ের উদ্দেশ্যে কমোডিটি এক্সচেঞ্জের মাধ্যমে কেনা জেট ফুয়েলের ক্ষেত্রেও এই নতুন বিধিনিষেধ সমানভাবে প্রযোজ্য হবে। ক্রেমলিন…
বিনোদন ডেস্ক : সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট গণসংগীত শিল্পী কামরুদ্দীন আবসার। গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের উদ্যোগে সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। সেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, শিল্পী, সংস্কৃতিকর্মী এবং শুভানুধ্যায়ীরা ফুলেল শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনকারী সংগঠনগুলোর মধ্যে ছিল গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, বাসদ মার্কসবাদী, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা, জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন,…
ক্রীড়া ডেস্ক : দীর্ঘ বিমান ও সড়কযাত্রা পেরিয়ে সোমবার সান মারিনোতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। একই দিনে স্কোয়াডে যোগ দিয়েছেন প্রবাসী ফুটবলার সামিত সোমও। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রকাশিত এক ভিডিও বার্তায় সামিত জানান, যাত্রা স্বস্তিদায়ক ছিল এবং সতীর্থদের সঙ্গে দেখা করে তিনি বেশ উচ্ছ্বসিত। কোচিং স্টাফের সঙ্গে আলাপও হয়েছে তার। আগামী ৫ জুনের ম্যাচে দলের হয়ে ভালো কিছু করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। নতুন কোচ থমাস ডুলির নেতৃত্বে বাংলাদেশ ৫ জুন ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে সান মারিনোর বিপক্ষে। এই ম্যাচটি বাংলাদেশের জন্য ঐতিহাসিক ম্যাচ। কারণ, এই প্রথম ইউরোপের মাটিতে ইউরোপের কোনো দেশের বিপক্ষে ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। গতকাল…
ডেস্ক নিউজ : যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে ৩২ সে.মি বৃদ্ধি পেয়ে বিপদসীমার (বিপদসীমা-১২.৯০ মিটার) ২৯৩ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কাজিপুর পয়েন্টে ৩৬ সে.মি. বৃদ্ধি পেয়ে বিপদসীমার (বিপদসীমা-১৪.৮০ মি.) ৩৪৯ সে.মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ায় চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। অন্যদিকে যমুনার অরক্ষিত অঞ্চলসমূহে ভাঙন আতঙ্কে রয়েছে নদী তীরের বাসিন্দারা। কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের প্রশাসক আব্দুর রাজ্জাক জানান, গত কয়েকদিনে যমুনার নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হলেও এখনো ফসলের ক্ষয়ক্ষতি হয়নি। তবে পানি আর দুই একদিন বাড়তে থাকলে ইরিধান, পাট, তিল, মরিচ, বেগুনসহ সবজির ক্ষতি হবে।…
আন্তর্জাতিক ডেস্ক : হান্টাভাইরাস প্রাদুর্ভাবের শিকার হওয়া প্রমোদতরি ‘এমভি হন্ডিয়াস’ থেকে উদ্ধারকৃত এক স্প্যানিশ নাগরিকের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। সোমবার স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদ্রিদের একটি হাসপাতালে আইসোলেশনে থাকা অবস্থায় ওই ব্যক্তির পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্ত ব্যক্তি ‘এমভি হন্ডিয়াস’ প্রমোদতরিতে থাকা ১৪ জন স্প্যানিশ নাগরিকের একজন, যাদের গত ১০ মে থেকে মাদ্রিদের গোমেজ উল্লা সেন্ট্রাল ডিফেন্স হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। প্রমোদতরিতে প্রাথমিক প্রাদুর্ভাবের পর শুরু হওয়া মহামারি-সংক্রান্ত নজরদারির মাধ্যমে এই রোগীকে চিহ্নিত করা হয়। সংক্রমণ নিশ্চিত হওয়ার পরপরই রোগীকে হাসপাতালের উচ্চ-স্তরের আইসোলেশন ইউনিটে (UATAN) স্থানান্তর করা হয়েছে। ওই জাহাজে থাকা স্প্যানিশ নাগরিকদের মধ্যে তিনি দ্বিতীয় ব্যক্তি…
বিনোদন ডেস্ক : বিশ্বসংগীতের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস’ (এএমএ)-এর ৫২তম আসরে শীর্ষ সম্মান লুফে নিয়েছে জনপ্রিয় কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস। সামরিক পরিষেবার কারণে দীর্ঘ বিরতিতে থাকলেও ভক্তদের ভালোবাসায় বিন্দুমাত্র ভাটা পড়েনি তা প্রমাণ করে দ্বিতীয়বারের মতো বছরের সেরা শিল্পী বা ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ পুরস্কার জিতে নিয়েছে ব্যান্ড দলটি। এর আগে, ২০২১ সালেও এই খেতাব অর্জন করেছিল তারা। এবার সেরা শিল্পীর পাশাপাশি ‘সং অব দ্য সামার’ এবং ‘সেরা পুরুষ কে-পপ শিল্পী’সহ মোট তিনটি ক্যাটাগরিতে পুরস্কার জিতে বাজিমাত করেছে বিটিএস। এবারের আসরে বিটিএসের পাশাপাশি তুমুল আলোড়ন তৈরি করেছে নতুন পপ ব্যান্ড ‘ক্যাটসআই’। তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হয়েও তারা জিতে নিয়েছে ‘নিউ…
ডেস্ক নিউজ : প্রায় এক সপ্তাহ ধরে দেশের আবহাওয়ায় দেখা যাচ্ছে ভিন্নমুখী আচরণ। কোথাও প্রচণ্ড গরম, আবার কোথাও ভারী বৃষ্টি। এই পরিবর্তনের কারণে কোথাও শীতল পরিবেশ তৈরি হলেও, কিছু এলাকায় এখনো তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। সোমবার দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় তাপপ্রবাহ দেখা গেছে। একই সময়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় ভারী বৃষ্টি হয়েছে। মঙ্গলবারও সেই প্রবণতা অব্যাহত রয়েছে, বরং কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে। মঙ্গলবার ভোর ৬টা থেকে রাজধানীতে পরবর্তী ছয় ঘণ্টায় ৪২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে সকাল থেকেই বৃষ্টি হয়েছে। রংপুর বিভাগ ছাড়া দেশের প্রায় সব বিভাগেই কোথাও না…
ক্রীড়া ডেস্ক : দরজায় কয়া নাড়ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত এই টুর্নামেন্টের এবারের আসর অভিনব বেশ কিছু উদ্যোগ নিয়েছে ফিফা। এবারের আসরে প্রথমবারের মত অংশ নেবে ৪৮টি দল। শুধু তাই নয়, আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফাইনালের মধ্যবিরতিতে ‘হাফ টাইম শো’ শো আয়োজন করা হবে। আর তাতে মঞ্চ মাতাবেন ম্যাডোনা, শাকিরা এবং কে-পপ দল বিটিএস। এদিকে ‘হাফ টাইম শো’ এর অনুষ্ঠানে পথশিশুদের নিয়ে গঠিত উগান্ডার নৃত্যদল ‘গেটো কিডস’ সুপারস্টার শাকিরার কাছ থেকে পারফর্ম করার আমন্ত্রণ পেয়ে তাদের উচ্ছ্বাসের কথা জানিয়েছে। গত সপ্তাহে কলম্বিয়ান তারকা ইনস্টাগ্রামে জানান, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ফাইনালের হাফ-টাইম শো-তে তার সঙ্গে যোগ…
ডেস্ক নিউজ : দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৬ মে) রাত পৌনে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই শুভেচ্ছা জানান তিনি। প্রধানমন্ত্রী তার পোস্টে লিখেছেন, ‘ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্বমুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আজহা। আমি এই শুভক্ষণে দেশ এবং বিশ্বের সব মুসলমানকে জানাই ঈদ মোবারক। বিশ্ববাসীকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা।’ তিনি আওে লেখেন, ‘ত্যাগের মহিমায় উজ্জীবিত বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমান ঈদুল আজহা উদ্যাপনের জন্য প্রস্তুত। ইসলামের মহিমান্বিত এই উৎসব শুধু একটি আনন্দ-উৎসবই নয় বরং স্রষ্টার প্রতি গভীর…
ডেস্ক নিউজ : বাংলাদেশ সরকার, লিবিয়া কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে সোমবার লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ জন বাংলাদেশি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রত্যাবাসিত বাংলাদেশিরা আজ সকালে বুরাক এয়ারের একটি ফ্লাইটে বেনগাজি থেকে ঢাকায় পৌঁছান। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ফেরত আসা ব্যক্তিদের বেশিরভাগই মানব পাচারকারীদের সহায়তায় অবৈধভাবে লিবিয়ায় গিয়েছিলেন। তারা সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। লিবিয়ায় অবস্থানকালে তারা অপহরণ, নির্যাতন ও অন্যান্য সহিংসতার শিকার হন। পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি সংস্থা এবং আইওএম-এর কর্মকর্তারা বিমানবন্দরে প্রত্যাবাসিত অভিবাসীদের অভ্যর্থনা জানান। জনসচেতনতা বৃদ্ধি এবং অন্যদের ঝুঁকিপূর্ণ ও অবৈধ অভিবাসন পথ বেছে নেওয়া থেকে নিরুৎসাহিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়…
