- Betwinner The Ultimate Sports Betting Experience (5)
- ফেডারেশন কাপে একই গ্রুপে বসুন্ধরা কিংস ও মোহামেডান
- এক গণমাধ্যমের প্রতিবেদনের জবাব অন্য গণমাধ্যমে: কায়কোবাদকে ঘিরে ‘গৃহপালিত সাংবাদিক’ চক্রের অভিযোগ
- মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ব্রিকসের সঙ্গে কাজ করবে চীন, বললেন শি জিনপিং
- Ontdek het gemak van een geen CRUKS casino
- পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ
- Ontdek het nieuwste online casino in België 555151562
- Ontdek Online Casino’s Zonder CRUKS Een Nieuwe Spelervaring
Author: Reporter
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লিতে রবিবার এক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের পাশে দাঁড়িয়ে এক মার্কিন সাংবাদিকের গুগলি প্রশ্নের মুখে পড়েন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয়দের বর্ণবাদের শিকার হওয়া এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিতর্কিত পোস্ট নিয়ে সাংবাদিক প্রশ্ন তুললে রুবিও জানান, শুরুতে তিনি ভেবেছিলেন এটি সাধারণ কোনো অনলাইন কনটেন্ট বা ট্রলের বিষয়। প্রথম দিকে সুনির্দিষ্ট কোনো উদাহরণ না পেয়ে রুবিও মন্তব্য করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কারা এসব ছড়াচ্ছে তা বলা কঠিন, কারণ এগুলো কোনো ইন্টারনেট ট্রল বা বটও হতে পারে। তবে সাংবাদিক যখন সুনির্দিষ্টভাবে মনে করিয়ে দেন যে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই একবার ভারতকে ‘নরককুণ্ড’ বলে অভিহিত…
বিনোদন ডেস্ক : ‘ডন ৩’ সিনেমা থেকে হঠাৎ সরে দাঁড়ানোর কারণে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) কর্তৃক অসহযোগিতার নির্দেশ জারির পর অবশেষে নীরবতা ভেঙেছেন বলিউড অভিনেতা রণবীর সিং। সোমবার ফেডারেশনের পক্ষ থেকে তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়ার পর অভিনেতার আনুষ্ঠানিক মুখপাত্রের মাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। যেখানে নির্মাতা ফারহান আখতারের সঙ্গে বাড়তে থাকা দূরত্ব এবং ফেডারেশনের অভিযোগের বিষয়ে অভিনেতার অবস্থান পরিষ্কার করা হয়েছে। এর আগে, সোমবার এক সংবাদ সম্মেলনে এফডব্লিউআইসিই দাবি করে, ফারহান আখতারের লিখিত অভিযোগের ভিত্তিতে রণবীরকে তিনবার নোটিশ পাঠানো হলেও তিনি কোনো সাড়া দেননি। শুটিং শুরুর মাত্র তিন সপ্তাহ আগে প্রজেক্টটি ছেড়ে দেওয়ায় দৈনিক মজুরির…
ক্রীড়া ডেস্ক : টি–টোয়েন্টি ক্রিকেটে অসাধারণ এক ইনিংস খেলে নতুন ইতিহাস গড়েছেন রুয়ান্ডার ব্যাটার হামজা খান। আগামী টি–টোয়েন্টি বিশ্বকাপ আফ্রিকা সাব-রিজিওনাল কোয়ালিফায়ার ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে তিনি ৬৫ বলে ১৬৪ রানের ইনিংস খেলেন। এটি আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস হিসেবে জায়গা করে নিয়েছে। হামজার ইনিংসে ছিল ৯টি চার ও ১৫টি ছক্কা। তার এই বিধ্বংসী ব্যাটিংয়ে রুয়ান্ডা দল ২ উইকেটে ২৮৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। তার সঙ্গে দারুণ ব্যাটিং করেন দিদিয়ের এনডিকুবিমানা, যিনি ৬৯ রান করেন ৪৫ বলে। এছাড়া ইসায়ে নিয়োমুগাবো ১২ বলে ২৬ রানে অপরাজিত থাকেন। জবাবে আইভরি কোস্টের ইনিংস থেমে যায় মাত্র ১৭ রানে। ১৫.২ ওভারে অলআউট…
ডেস্ক নিউজ : সনদ জাল বা ভুয়া বলে চিহ্নিত হওয়া আরও ১৪১ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন মাদরাসার ১১৪ জন, কলেজ পর্যায়ের ২৪ জন এবং কারিগরি পর্যায়ের ৩ জন শিক্ষক। নোটিশে কেন তাদের এমপিও (বেতন-ভাতা বাবদ মাসিক অনুদান) বাতিল বা স্থগিত, নিয়োগ বাতিল এবং অন্যান্য প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে না, সে বিষয়ে ১০ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। রবিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর পৃথকভাবে এ কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। গত ২৩ মে মাউশি প্রথম ধাপে ৬৩ জনকে কারণ দর্শানোর নোটিশ দেয়। এর আগে, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা…
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির একটি রাসায়নিক কারখানায় বিষাক্ত রাসায়নিকভর্তি একটি ট্যাংক ঘিরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ট্যাংকটি যেকোনো সময় ফেটে যেতে বা বিস্ফোরিত হতে পারে এমন আশঙ্কায় ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম জরুরি অবস্থা ঘোষণা করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, কারখানার একটি ট্যাংকে প্রায় সাত হাজার গ্যালন অত্যন্ত দাহ্য রাসায়নিক মিথাইল মেথাক্রাইলেট রয়েছে। প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত এই রাসায়নিকের কারণে ট্যাংকটির ভেতরে তাপ ও চাপ বাড়ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গার্ডেন গ্রোভ এলাকার হাজারো বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় স্কুল বন্ধ রাখা হয়েছে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কও সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। উড়োজাহাজ ও মহাকাশযানের যন্ত্রাংশ নির্মাণকারী প্রতিষ্ঠান জিকেএন অ্যারোস্পেস…
ডেস্ক নিউজ : মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক অস্থিরতার প্রেক্ষাপটে কূটনৈতিক ও মানবিক সহমর্মিতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা। রবিবার (২৪ মে) কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে এই খাদ্য সহায়তার প্রতীকী হস্তান্তর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহর হাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সহায়তার বার্তা তুলে দেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, বাংলাদেশ থেকে মোট ২৪০ টন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী কয়েকটি ধাপে ফ্লাইটযোগে ২৫ মে থেকে কুয়েতে পাঠানো হবে। বিশেষ করে…
বিনোদন ডেস্ক : প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম সপ্তাহে মালয়ালম অভিনেতা মোহনলাল এবং পরিচালক জিতু জোসেফের ‘দৃশ্যম ৩’ বক্স অফিসে দুর্দান্ত সাফল্য অব্যাহত রেখেছে। তিন দিনেই ছবিটি বিশ্বব্যাপী ১১৭ দশমিক ১৭ কোটি রুপি আয় করেছে। ভারতের বিনোদন বিষয়ক প্ল্যাটফর্ম স্যাকনিল্ক এর সবশেষ প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, ছবিটি ভারতে মোট ৪৭ দশমিক ১৭ কোটি রুপি এবং বিদেশী বাজার থেকে ৭০ কোটি রুপি আয় করেছে। যেখানে ভারতে এর মোট সংগ্রহ বর্তমানে ৪০ দশমিক ৬০ কোটি রুপিতে দাঁড়িয়েছে। প্রথম দিনে ছবিটি ১৮ দশমিক ৩৭ কোটি রুপি আয় দিয়ে শুরু করে, যেখানে ৫,৫০৬টি শো এবং ৫১ দশমিক ৩ শতাংশ দর্শক উপস্থিতি ছিল। তবে দ্বিতীয় দিনে আয়ে একটি উল্লেখযোগ্য পতন দেখা যায়,…
ক্রীড়া ডেস্ক : আর মাত্র কয়েক সপ্তাহ পরেই উত্তর আমেরিকায় বসতে যাচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর—২০২৬ ফিফা বিশ্বকাপ। ৪৮টি দেশের এই বিশাল মহাযজ্ঞে বিশ্বের সেরা সেরা সব ফুটবলারদের লড়াই দেখার জন্য মুখিয়ে আছেন সমর্থকরা। তবে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই বড় ধাক্কা খেয়েছে ফুটবল দুনিয়া। চোটের কারণে কিংবা নিজেদের দেশের বাছাইপর্বের বৈতরণী পার হতে না পারায়, বেশ কয়েকজন বিশ্বখ্যাত তারকা ফুটবলারকে এবার গ্যালারিতে বসেই কাটাতে হবে পুরো টুর্নামেন্ট। এক নজরে দেখে নেওয়া যাক এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় অনুপস্থিতিগুলো: বাছাইপর্বের গ্রুপেই স্বপ্নভঙ্গ যাদের রবার্ট লেভানডভস্কি (পোল্যান্ড): গত ৩১শে মার্চ পোল্যান্ডের বিদায়ের পর মাঠ ছাড়ার সময় বার্সেলোনার এই ৩৭ বছর বয়সী কিংবদন্তি স্ট্রাইকারের…
ডেস্ক নিউজ : জধানীর পল্লবীতেশিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডি জানিয়েছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিট থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ভুঁইয়া নিপুন এসব গুরুত্বপূর্ণ ফরেনসিক রিপোর্ট সংগ্রহ করেন। শনিবার (২৩ মে) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। সিআইডির পক্ষ থেকে সব ফরেনসিক রিপোর্ট তদন্তকারী কর্মকর্তারা হাতে তুলে দেওয়া হয়েছে। তদন্ত সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ এসব ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর মামলার…
বিনোদন ডেস্ক : দীর্ঘ ১৪ বছরের জমে থাকা ক্ষোভ এবার প্রকাশ্যে আনলেন কলকাতার টালিউড ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানরা। স্থানীয় শিল্পী ও কলাকুশলীদের কাজের সুযোগ কমে যাওয়া, পারিশ্রমিক বৈষম্য এবং বাংলাদেশি অভিনয়শিল্পী ও নির্মাতাদের কলকাতায় ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে সরব হয়েছেন তারা। অভিযোগ- টালিউডে বাংলাদেশি শিল্পীদের কাজ করার বিষয়টি। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি অভিনেতা ও বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ টেকনিশিয়ান স্টুডিওতে সহকর্মীদের সঙ্গে এক বৈঠকে বসেন। সেখানে বিভিন্ন বিভাগের টেকনিশিয়ানরা সরাসরি নিজেদের অভিযোগ তুলে ধরেন। বৈঠকে উপস্থিত ‘শিল্প নির্দেশনা’ বিভাগের এক জ্যেষ্ঠ টেকনিশিয়ান সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশি অভিনেতা-অভিনেত্রীরা এসে দিনের পর দিন কলকাতায় কাজ করে যাচ্ছেন। অথচ আমাদের দেশের টেকনিশিয়ানরা ন্যায্য মূল্যায়ন…
