- Betwinner The Ultimate Sports Betting Experience (5)
- ফেডারেশন কাপে একই গ্রুপে বসুন্ধরা কিংস ও মোহামেডান
- এক গণমাধ্যমের প্রতিবেদনের জবাব অন্য গণমাধ্যমে: কায়কোবাদকে ঘিরে ‘গৃহপালিত সাংবাদিক’ চক্রের অভিযোগ
- মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ব্রিকসের সঙ্গে কাজ করবে চীন, বললেন শি জিনপিং
- Ontdek het gemak van een geen CRUKS casino
- পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ
- Ontdek het nieuwste online casino in België 555151562
- Ontdek Online Casino’s Zonder CRUKS Een Nieuwe Spelervaring
Author: Reporter
ডেস্ক নিউজ : দীর্ঘ আট বছর বিরতির পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পুনরায় বিদেশি কোনো এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সকালে ওমানের বাজেট এয়ারলাইন্স সালাম এয়ারের একটি ফ্লাইট মাস্কাট থেকে ১৩৩ জন যাত্রী নিয়ে নিরাপদে বিমানবন্দরে অবতরণ করে। পরে আনুষ্ঠানিকতা শেষে সকাল ৯টা ২৩ মিনিটে ২২৪ জন যাত্রী নিয়ে পুনরায় মাস্কাটের উদ্দেশে সিলেট ছেড়ে যায়। এর আগে ২০১৫ সালে ফ্লাই দুবাই আন্তর্জাতিক ফ্লাইট চালু করলেও ২০১৮ সালের সেপ্টেম্বরে তা বন্ধ করে দিয়েছিল; যার ফলে আন্তর্জাতিক বিমানবন্দর হওয়া সত্ত্বেও এতদিন বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটের ক্ষেত্রে বড় ধরনের শূন্যতা ছিল। সালাম এয়ারের ফ্লাইট চালুর মাধ্যমে সেই শূন্যতার অবসান ঘটল এবং…
ক্রীড়া ডেস্ক : ইন্দোনেশিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। সর্বশেষ আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় উন্নতি করেছেন পেসার মারুফা আক্তার। ব্যাটারদের তালিকায় এগিয়েছেন সোবহানা মোস্তারি। একই সঙ্গে ব্যাটার ও অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে স্বর্ণা আক্তারের। মঙ্গলবার মেয়েদের সাপ্তাহিক র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারিয়ে এশিয়া কাপ শুরু করে বাংলাদেশ। ওই ম্যাচে তিন ওভার বোলিং করে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নেন মারুফা। এর ফলে দুই ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ৩৭তম স্থানে উঠেছেন তিনি। বাংলাদেশি বোলারদের মধ্যে সবার ওপরে রয়েছেন রাবেয়া খান, ২০তম স্থানে। ইন্দোনেশিয়াকে ৫৮ রানে অলআউট করার পথে ৩ উইকেট নিয়েও দুই ধাপ…
ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির ১২তম আসরকে ঘিরে দুর্নীতির অভিযোগে তিনজনের বিরুদ্ধে আইসিসির অ্যান্টি-করাপশন কোডের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগ এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিযুক্ত তিনজন হলেন- বিসিবির সাবেক পরিচালক ও সাবেক অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ মুখলেসুর রহমান (শামীম), বিসিবির সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার জাকির হোসেন এবং বগুড়া জেলা থেকে বিসিবির সাবেক কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্য সচিব রাকিবুল ইসলাম সানি। অভিযোগের পর তিনজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। চার্জ নোটিশ পাওয়ার পর নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দিতে তারা ১৪ দিন সময় পাবেন। বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়া গেছে। ম্যাচের ফল…
বিনোদন ডেস্ক : বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় আনুষ্ঠানিকভাবে আলাদা হওয়ার ঘোষণা দিলেন ভারতের জনপ্রিয় র্যাপার বাদশা ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি। বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে কয়েক সপ্তাহ ধরে তাদের সম্পর্ক নিয়ে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন দুজন। সোমবার (৩১ আগস্ট) রাতে এই জুটি তাদের নিজ নিজ ইনস্টাগ্রাম স্টোরিতে একই ধরনের বিবৃতি শেয়ার করে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। এর আগে চলতি বছরের মার্চ মাসে এক ঘরোয়া অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া বিবৃতিতে বাদশা বলেন, ‘আমি এবং ইশা রিখি পারস্পরিক সম্মতিতে আলাদা হয়ে যাওয়ার এবং নিজেদের নিজ নিজ পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে…
বিনোদন ডেস্ক : ‘বনলতা এক্সপ্রেস’-এ জুটি বেঁধে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন শরিফুল রাজ ও সাবিলা নূর। সেই জুটিই এবার ফিরছে আরও ভিন্নধর্মী গল্প নিয়ে। তানিম নূরের প্রযোজনায় নির্মিত হতে যাওয়া সিনেমাটির নাম ‘কানাভুলা প্যারাডক্স’। সময় ভ্রমণ, রোমান্স আর রহস্য- তিনের মিশেলে তৈরি হবে সিনেমাটি। ‘কানাভুলা প্যারাডক্স’ দিয়ে পরিচালক হিসেবে বড় পর্দায় অভিষেক হচ্ছে তরুণ নির্মাতা জুটি আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকারের। সিনেমার মুখ্য চরিত্রে থাকছেন শরিফুল রাজ ও সাবিলা নূর। নির্মাতারা বলছেন, সময়, সম্পর্ক, স্মৃতি ও রহস্যের এক ভিন্নধর্মী যাত্রায় দর্শকদের নিয়ে যেতে চান তারা। পরিচিত গল্প বলার ছক থেকে বেরিয়ে নতুন ধরনের সিনেমার অভিজ্ঞতা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। সিনেমাটির…
আন্তর্জাতিক ডেস্ক : ভারত ও পাকিস্তানের মধ্যকার ঐতিহাসিক সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি নিয়ে একটি বড় রায় দিয়েছে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক সালিশি আদালত। রায়ে স্পষ্ট করে জানানো হয়েছে, এই চুক্তি এককভাবে স্থগিত বা বাতিল করার কোনো ক্ষমতা ভারতের নেই। চুক্তির আগের সব নিয়মকানুন সম্পূর্ণ বহাল রয়েছে। আদালতের এই সিদ্ধান্ত প্রকাশের পরপরই পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে আদালতের প্রতি সন্তোষ প্রকাশ করা হয়েছে। আদালতের প্যানেল সর্বসম্মতিক্রমে নির্দেশ দিয়েছেন যে, চুক্তিটি পুরোপুরি সচল রয়েছে। এর ফলে পশ্চিমের নদীগুলোতে নতুন যেকোনো বিদ্যুৎ প্রকল্প তৈরি বা সমস্যা সমাধানের ক্ষেত্রে ভারত চুক্তি অনুযায়ী কাজ করতে বাধ্য থাকবে। পাশাপাশি,…
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলায় একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। বিস্ফোরণের তীব্রতায় কারখানার পাশাপাশি আশপাশের কয়েকটি বাড়ি ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) দুপুরে কৌশাম্বী জেলার মানৌরি গ্রামের পিপরি থানার আওতাধীন এলাকায় মানৌরি পাওয়ার হাউসের কাছে এ বিস্ফোরণ ঘটে। জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) অমিত পাল জানান, বিস্ফোরণের পর আহত ১১ জনকে প্রয়াগরাজের এসআরএন হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। গুরুতর আহত আরও পাঁচজন একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় কারখানাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি কারখানার…
ডেস্ক নিউজ : লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, তরুণ সমাজকে খেলার মাঠে ফেরাতে পারলে অপরাধ প্রবণতা অনেকটাই কমে যাবে। তরুণদের খেলাধুলা ও সংগীত চর্চায় এগিয়ে নিতে প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়ামের পাশাপাশি একটি করে ক্রীড়া ও সংগীত একাডেমি গড়ে তোলা হবে বলে জানান তিনি। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় সরকারি আদিতমারী উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় ঐতিহ্যবাহী হাডুডু খেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য বলেন, হাডুডু আমাদের জাতীয় খেলা হলেও বর্তমান প্রজন্ম তা ভুলতে বসেছে। নতুন প্রজন্মের কাছে আমাদের এসব ঐতিহ্য তুলে ধরতে হবে। গ্রামীণ ঐতিহ্য ফেরাতে আজকের এই আয়োজন পর্যায়ক্রমে পুরো আসনের…
ক্রীড়া ডেস্ক : আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। জাতীয় দলের জার্সিতে ২০৭ ম্যাচ খেলার পর আন্তর্জাতিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। এর মাধ্যমে আকাশি-সাদা জার্সিতে মেসির দীর্ঘ ২১ বছরের পথচলা শেষ হলো। ২০০৫ সালে আর্জেন্টিনার জাতীয় দলে অভিষেক হয় মেসির। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ২০২২ সালে কাতার বিশ্বকাপের শিরোপা জেতার পাশাপাশি দুইবার কোপা আমেরিকা এবং একবার অলিম্পিকে স্বর্ণ জিতেছেন তিনি। এছাড়া, ২০১৪ ও ২০২৬ বিশ্বকাপে ফাইনালে হেরে রানার্সআপ হন। জাতীয় দলের হয়ে মেসির গোল সংখ্যা ১২৫টি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়ে এক বিবৃতিতে মেসি জানান, এই সিদ্ধান্ত তাকে গভীরভাবে কষ্ট দিয়েছে। তবে এখন…
ক্রীড়া ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এবার দল পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। টুর্নামেন্টের মাঝপথে তাকে দলে ভিড়িয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ভারতের বিপক্ষে আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে মোহাম্মদ নবি সিপিএল ছেড়ে গেলে তার পরিবর্তে খেলবেন মিরাজ। বাংলাদেশের এই অলরাউন্ডারকে দ্রুতই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা দিতে হতে পারে। তবে গায়ানার সঙ্গে মিরাজের চুক্তি কত ম্যাচের জন্য হয়েছে, তা এখনো জানা যায়নি। আগামী ১৩ সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে আফগানিস্তান। সিরিজের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে আফগানিস্তান। ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ভারতের উদ্দেশে রওনা হবেন নবি। ফলে সিপিএলের…
