- Betwinner The Ultimate Sports Betting Experience (5)
- ফেডারেশন কাপে একই গ্রুপে বসুন্ধরা কিংস ও মোহামেডান
- এক গণমাধ্যমের প্রতিবেদনের জবাব অন্য গণমাধ্যমে: কায়কোবাদকে ঘিরে ‘গৃহপালিত সাংবাদিক’ চক্রের অভিযোগ
- মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ব্রিকসের সঙ্গে কাজ করবে চীন, বললেন শি জিনপিং
- Ontdek het gemak van een geen CRUKS casino
- পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ
- Ontdek het nieuwste online casino in België 555151562
- Ontdek Online Casino’s Zonder CRUKS Een Nieuwe Spelervaring
Author: Reporter
আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার নৌবাহিনীর অবরোধের মধ্যেই গত চার মাসে তেল বিক্রি করে ৭৫০ কোটি ডলার আয় হয়েছে বলে জানিয়েছে ইরান। শনিবার বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে অবরোধ সংক্রান্ত আলোচনা অচলাবস্থায় থাকলেও তেহরান তাদের বাজেট লক্ষ্যমাত্রা প্রায় পূরণ করতে সক্ষম হয়েছে। ফার্স জানিয়েছে, বর্তমান ইরানি বর্ষের প্রথম চার মাসে (২১ মার্চ থেকে ২২ জুলাই পর্যন্ত) তেল বিক্রি থেকে আসা এই ৭৫০ কোটি ডলার ইরানের কেন্দ্রীয় ব্যাংকে স্থানান্তর করা হয়েছে। তেল মন্ত্রণালয়ের তথ্য উদ্ধৃত করে বার্তা সংস্থাটি জানিয়েছে, এই তহবিল জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সরকারের বৈদেশিক মুদ্রার ব্যয় মেটানোর জন্য যথেষ্ট হবে। নির্দিষ্ট এই সময়ের মধ্যে তেল থেকে…
ডেস্ক নিউজ : কক্সবাজারের টেকনাফের নাফ নদে অভিযান চালিয়ে এক লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাও জব্দ করা হয়। শনিবার (২৯ আগস্ট) বিকেলে সাবরাং ও শাহপরীর দ্বীপ বিওপির যৌথ অভিযানে তাদের আটক করা হয়। বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাফ নদে অবস্থান নেয় বিজিবির নৌ-টহল দল। বিকেল সাড়ে ৪টার দিকে সন্দেহজনক একটি নৌকাকে থামার সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে। বিজিবি ধাওয়া করলে নৌকায় থাকা ব্যক্তিরা একটি প্লাস্টিকের বস্তা নদীতে ফেলে দেয়। পরে নৌকাসহ তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন- টেকনাফের কুলালপাড়ার মৃত…
ক্রীড়া ডেস্ক : আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হয়েছে। এরই মধ্যে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন প্রধান কোচ থমাস ডুলি। দলটি ইতোমধ্যে দুই দিন অনুশীলনও করেছে। তবে দেশের বাইরের বিভিন্ন লিগে খেলা প্রবাসী ফুটবলারদের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি কোচ। কয়েকজনকে জাতীয় দলের অনুশীলনে দেখে যাচাই করতে চান তিনি। ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার কিউবা মিচেল আগে জাতীয় দলের ক্যাম্পে ছিলেন। এবার তাকে ২ থেকে ৩ দিনের জন্য জাতীয় দলের সঙ্গে অনুশীলনে দেখতে চান ডুলি। তবে কিউবাকে নিজের খরচে বাংলাদেশে এসে অনুশীলনে যোগ দিতে হবে বলে জানিয়েছেন কোচ। জাতীয় দলে আগে খেলা একজন ফুটবলারকে আবার নিজ খরচে…
ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার ডারউইনে চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিফাইনালের চার দল চূড়ান্ত হয়েছে। শেষ চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ এইচপি, অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি, ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি ও নিউজিল্যান্ড ‘এ’ দল। পয়েন্ট টেবিলের নিয়ম অনুযায়ী, দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ এইচপি সেমিফাইনালে মুখোমুখি হবে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির। অন্য সেমিফাইনালে শীর্ষ দল অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির প্রতিপক্ষ নিউজিল্যান্ড ‘এ’। ছয় ম্যাচে পাঁচটি জয় নিয়ে ১০ পয়েন্ট করে পেয়েছে অ্যাডিলেড ও বাংলাদেশ এইচপি। তবে রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে অ্যাডিলেড। বাংলাদেশ এইচপি আছে দ্বিতীয় স্থানে। ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমিও ছয় ম্যাচে পাঁচ জয় নিয়ে ১০ পয়েন্ট অর্জন করেছে। তবে রান রেটে পিছিয়ে থাকায়…
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় নতুন মোড় নিয়েছে। আলোচিত এই হামলার দায় আদালতের কাছে স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত বাংলাদেশি নাগরিক মোহাম্মদ শরীফুল ইসলাম। সেই সঙ্গে নিজের কৃতকর্মের জন্য অনুতাপ প্রকাশ করে সাজা কমানোর আকুতি জানিয়েছেন তিনি। ঘটনার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ১৬ জানুয়ারি মুম্বাইয়ের বান্দ্রায় সাইফ আলী খানের বাসভবনে অবৈধভাবে প্রবেশ করেন শরীফুল। সেখানে তাকে দেখে ফেললে তিনি ধারাল অস্ত্র দিয়ে সাইফের ওপর একাধিকবার ছুরিকাঘাত চালান। ঘটনার দুই দিন পর পুলিশ থানে এলাকা থেকে তাকে গ্রেফতার করে। প্রাথমিক পর্যায়ে শরীফুল নিজের অপরাধ অস্বীকার করেছিলেন। আদালতে হাজির করা হলে তিনি দাবি করেন, তিনি সাইফের বাড়িতে…
ডেস্ক নিউজ : পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আবদুর রহিম সাকি বলেছেন, জ্বালানি সমস্যা বর্তমান সরকারের সৃষ্ট কোনো সমস্যা নয়। পতিত ফ্যাসিবাদী সরকারের আমদানি-নির্ভর বিদ্যুৎ ও জ্বালানি নীতির কারণেই এ সংকট দেখা দিয়েছে। চলমান আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহের যে চ্যালেঞ্জ এটাও সংকটের অন্যতম কারণ। ফলে আমরা দেখতে পাচ্ছি জ্বালানি সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় কুমিল্লা টাউনহলে ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক ও কোটবাড়ি এএইচকে স্যাটেলাইট সিটির ধারণাপত্র উপস্থাপন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুনায়েদ সাকি বলেন, সরকার গ্যাস এবং বিদ্যুৎ সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আমাদের দেশের গ্যাস উত্তোলন, নবায়নযোগ্য…
আন্তর্জাতিক ডেস্ক : নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর এখনও থামেনি মৃত্যুর মিছিল। দুর্যোগকবলিত এলাকার নদীতে ভেসে যাওয়া মরদেহ পাওয়া যাচ্ছে অনেক দূরের জেলাগুলোতেও। এতে একদিকে যেমন মৃতের সংখ্যা বাড়ছে, অন্যদিকে মর্গগুলোতে জায়গা সংকট দেখা দিয়েছে। মরদেহ সংরক্ষণ ও পরিচয় শনাক্ত করতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী, গত বুধবারের প্রবল বন্যায় রাসুয়া ও নুয়াকোট জেলার বহু মানুষ মারা যান। কিন্তু পানির তীব্র স্রোতে তাদের অনেকের মরদেহ ভেসে চলে যায় ভাটির দিকে। পরে চিতওয়ান, তানাহুন, নাওয়ালপারাসি ও অন্যান্য জেলায় মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়। এর মধ্যে একটি মরদেহ রাসুয়া থেকে প্রায় ২৫০ মাইল দূরের লুম্বিনি প্রদেশেও পাওয়া গেছে। নেপালের সীমান্তবর্তী…
আন্তর্জাতিক ডেস্ক : নেপালে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত অন্তত ৫৭৯ জন নিহত এবং ৯৭৭ জনের বেশি নিখোঁজ রয়েছেন। শুক্রবার দেশটির দুর্যোগ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবারের ঘটনায় আরও অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এতে দুই দেশের হিসাবে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৪ জনে। দুই দেশের কর্তৃপক্ষ জানিয়েছে, সব মিলিয়ে প্রায় ২ হাজার ৫০০ মানুষ নিখোঁজ রয়েছেন। বন্যায় অন্তত ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে জরুরি সহায়তার প্রয়োজনের মধ্যে পড়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশন (আইএফআরসি)। বুধবার হিমালয়ের নেপালের লাংটাং ন্যাশনাল পার্ক এলাকায় একটি বিশাল হিমবাহের অংশ ভেঙে পড়ে। এতে বিপুল পরিমাণ পানি, কাদা,…
ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠকে বসছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। রবিবার ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) ব্যানারে এ বৈঠক অনুষ্ঠিত হবে। জানা গেছে, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাবেক অধিনায়ক মুমিনুল হক, বাঁহাতি পেসার শরিফুল ইসলাম, ডানহাতি পেসার তাসকিন আহমেদ দলের সঙ্গে দেশে ফিরেননি। এই চার ক্রিকেটার অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। সেপ্টেম্বরে প্রথম সপ্তাহে চার ক্রিকেটার পরিবারসহ দেশে ফিরবেন ছুটি কাটিয়ে। বাকি ক্রিকেটাররা গতকাল রাতে ম্যাকেই থেকে ব্রিসবেন ও সিঙ্গাপুর হয়ে ঢাকায় ফিরছেন। টেস্ট শেষ হওয়ার পরপরই টিকিট না পাওয়ায় ক্রিকেটারদের দেশে…
ক্রীড়া ডেস্ক : পর্দা উঠছে নারী এশিয়া কাপের দশম আসরের। শুক্রবার (২৮ আগস্ট) উদ্বোধনী ম্যাচে রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে থাইল্যান্ড ও হংকং। এই মহাদেশীয় টি-টোয়েন্টি লড়াইয়ে নামছে বাংলাদেশসহ ৮টি দেশ। এবারের এশিয়া কাপে ধারাভাষ্য দেবেন ৮ জন। তাদের মধ্যে আছেন এক বাংলাদেশিও। মাজহার উদ্দিন অমি এবারের নারী এশিয়া কাপে ধারাভাষ্যকার হিসেবে কাজ করবেন। শুক্রবার (২৮ আগস্ট) এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) অফিশিয়াল ফেসবুক পেজে নারী এশিয়া কাপের আট ধারাভাষ্যকারের নাম প্রকাশ করেছে। ক্যাপশনে এসিসি লিখেছে, ‘এশিয়ার সবচেয়ে বড় নারী ক্রিকেট টুর্নামেন্টের ধারাভাষ্য আপনাদের কাছে পৌঁছে দেবেন যেসব কণ্ঠ। পরিচিত হয়ে নিন ২০২৬ নারী এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলের সঙ্গে।’ আট ধারাভাষ্যকারের…
