- Betwinner The Ultimate Sports Betting Experience (5)
- ফেডারেশন কাপে একই গ্রুপে বসুন্ধরা কিংস ও মোহামেডান
- এক গণমাধ্যমের প্রতিবেদনের জবাব অন্য গণমাধ্যমে: কায়কোবাদকে ঘিরে ‘গৃহপালিত সাংবাদিক’ চক্রের অভিযোগ
- মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ব্রিকসের সঙ্গে কাজ করবে চীন, বললেন শি জিনপিং
- Ontdek het gemak van een geen CRUKS casino
- পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ
- Ontdek het nieuwste online casino in België 555151562
- Ontdek Online Casino’s Zonder CRUKS Een Nieuwe Spelervaring
Author: Reporter
ডেস্ক নিউজ : জন্মগতভাবে হৃদরোগে (কনজেনিটাল হার্ট ডিজিজ) আক্রান্ত ১৫৩ শিশুকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছে কিডস হার্ট ফাউন্ডেশন ও কাতার চ্যারিটি ফাউন্ডেশন। ২ থেকে ৯ মে পর্যন্ত রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চ্যারিটি কার্ডিয়াক মিশনের মাধ্যমে এ সেবা দেওয়া হয়। বৃহস্পতিবার কিডস হার্ট ফাউন্ডেশন সংশ্লিষ্টরা যুগান্তরকে এ তথ্য জানিয়েছেন। এ সময় সম্পূর্ণ বিনামূল্যে প্রায় ১০৮ জন জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুর হার্টে ডিভাইস স্থাপন ও বিভিন্ন ইন্টারভেনশন সম্পন্ন করা হয়। এর আগে রমজান উপলক্ষে এ উদ্যোগের আওতায় আরও ৩১ জন জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। এছাড়াও ১৪ শিশুকে ওপেন হার্ট সার্জারির জন্য নির্বাচন করা হয়। যার মধ্যে ইতোমধ্যে পাঁচজনের…
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর শেষ হওয়ার মাত্র চার দিনের মাথায় এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে চীন। পরপর দুই পরাশক্তির শীর্ষ নেতার বেইজিং সফরকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এ ঘটনা। সোমবার (১৮ মে) চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। তথ্যমতে, আগামী ১৯ ও ২০ মে রুশ প্রেসিডেন্ট পুতিনের বেইজিং সফরের কথা রয়েছে। এ সফরের প্রাক্কালে গত রোববার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে অপরকে ‘অভিনন্দন বার্তা’ পাঠিয়েছেন। শি জিনপিং তার বার্তায় উল্লেখ করেন, দুই দেশের কৌশলগত অংশীদারত্বের ৩০ বছর পূর্তির এ…
ডেস্ক নিউজ : নোয়াখালীর বেগমগঞ্জে দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী তন্ময় কুরী (১৬) নিহতের ঘটনায় ঘাতক চালক মো. নাজমুলকে (২০) গ্রেফতার করেছে র্যাব-১১। সোমবার দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে রোববার রাত ৮টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকার কলেজ গেইট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নাজমুলের উপজেলার নাজিরপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে। নিহত কুরী বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী ডেলটা জুট মিল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। সে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল। র্যাব জানায়, গত ৬ মে দুপুর পৌনে ১২টার দিকে মিনিটে বেগমগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ গেটের সামনে রাস্তা পার…
বিনোদন ডেস্ক : ঈদ উপলক্ষে নতুন আঙ্গিক ও বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। এক ঝাঁক জনপ্রিয় তারকার অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টায়। অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা, মো. হাসান রিয়াদ, ইয়াসির আরাফাত ও ইয়াসমিন আক্তার। বিশেষ কোরিওগ্রাফির মাধ্যমে ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’ গানে নতুনভাবে হাজির হয়েছেন উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লা। অন্যদিকে ‘কাল সারারাত ছিল স্বপ্নের রাত’ গান পরিবেশন করেছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। এই গানের কোরিওগ্রাফিতে অংশ নিয়েছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনী ও শাওন। অনুষ্ঠানে আরও থাকছেন ফেরদৌস ওয়াহিদ। এছাড়া নতুন গান ‘কৃষ্ণচূড়া’…
ক্রীড়া ডেস্ক : গত বছর দারুণ পারফরম্যান্সের সুখবর পেলেন জাতীয় দলের তারকা স্পিনার রিশাদ হোসেন। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির ২০২৫ সালের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন এই লেগ স্পিনার। অন্যদিকে বর্ষসেরা ক্রীড়াবিদ ও বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় আছেন হামজা চৌধুরী। এই বিভাগে হামজার সঙ্গী ঋতুপর্ণা চাকমা আর হকি বিশ্বকাপে রেকর্ড গড়া আমিরুল ইসলাম। আজ সোমবার (১৮ মে) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন বিএসপিএ-র সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব। এছাড়া পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০২৫-এর সংক্ষিপ্ত তালিকায় আছেন (মনোনয়ন) হামজা চৌধুরী (ফুটবল), ঋতুপর্ণা চাকমা (নারী ফুটবল), তানজিদ হাসান তামিম (ক্রিকেট), আমিরুল…
ডেস্ক নিউজ : গুম থাকার সময় তাঁর ব্যাপারে সব সিদ্ধান্ত সর্বোচ্চ পর্যায় থেকে আসত বলে জেরায় উল্লেখ করেছেন সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম আরমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ রোববার আসামিপক্ষের আইনজীবীর জেরায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সরকারের শাসনামলে র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মীর আহমাদ বিন কাসেম চলতি বছরের ২১ জানুয়ারি প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন। তবে জাতীয় সংসদ নির্বাচনসহ নানা ব্যস্ততার কারণে এত দিন তাঁর জেরা শেষ হয়নি। রোববার তাঁর জেরা সম্পন্ন হয়। এর মধ্য দিয়ে এই মামলায় তাঁর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলো। এই মামলার পলাতক আসামি ক্ষমতাচ্যুত…
ডেস্ক নিউজ : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, পবিত্র ঈদুল আজহায় দেশের চাহিদা মেটাতে পর্যাপ্ত পশু মজুত রয়েছে। কুরবানির জন্য পার্শ্ববর্তী দেশ থেকে গরু আনার কোনো প্রয়োজন নেই। বাইরে থেকে যেন কোনো পশু দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ পশু রপ্তানির দিকেও এগিয়ে যাবে। রোববার (১৭ মে) বিকালে বগুড়া মহানগরীর গোকুল এলাকায় হোটেল মম ইন কনভেনশন সেন্টারে ‘টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন: আধুনিক খামার ব্যবস্থাপনা, বাজার সংযোগ ও ভ্যালু চেইন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পশুর চামড়ার দাম…
বিনোদন ডেস্ক : পবিত্র ঈদুল আজহায় চ্যানেল আইয়ের বিশেষ আয়োজনে টানা সাত দিন দেখানো হবে সমকালীন সাতটি পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা। প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে হবে সাতটি নতুন সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার। ঈদের দিন প্রচারিত হবে ‘নীল চক্র’। নাজিম উদ দৌলার রচনায় সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান। অভিনয় করেছেন আরেফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। ঈদের দ্বিতীয় দিন দেখানো হবে ‘প্রিন্স’। আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান ও তাসনিয়া ফারিণ। ঈদের তৃতীয় দিন প্রচারিত হবে ‘সাবা’। সিনেমাটির রচনা ও পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, রোকেয়া প্রাচী, মন্ওয়ার, সুমন পাটোয়ারী ও অশোক বেপারী। ঈদের চতুর্থ দিনে থাকছে…
ক্রীড়া ডেস্ক : ৬ অক্টোবর থেকে ৭ জুন—মাত্র আট মাসের মধ্যে পরিচালনা পর্ষদের দ্বিতীয় নির্বাচন দেখতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৭ জুনের আসন্ন নির্বাচন সামনে রেখে আজ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৮৪ জনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন। নতুন ভোট, তবে প্রক্রিয়া অনেকটা পুরোনোই। আর সে প্রক্রিয়া শুধু গঠনতান্ত্রিকভাবেই পুরোনো নয়, নির্বাচনী ‘কৌশলের’ ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যে কারণে মাত্র আট মাসের মধ্যে হতে যাওয়া আরেকটি নির্বাচনে কাউন্সিলর বদলে গেছে বেশির ভাগ জায়গারই। সাত বিভাগীয় কাউন্সিলরের সাতজনই যেমন নতুন। ৬৪ জেলার মধ্যে যে ৫৯টি থেকে কাউন্সিলরের নাম এসেছে, সেখানেও আগেরবার কাউন্সিলর ছিলেন, এমন নাম…
আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। এছাড়া আরাফাত দিবস হবে আগামী ৯ জিলহজ বা ২৬ মে। রোববার সৌদি আরবের চাঁদ দেখা কমিটির এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের দুই মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির আকাশে চাঁদ দেখার তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, সৌদি আরবের আকাশে আজ (রোববার) ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আজ রাতেই বরকতময় জিলহজ মাস শুরু হবে। এছাড়া আগামী ২৭ মে (বুধবার) পবিত্র…
