- Betwinner The Ultimate Sports Betting Experience (5)
- ফেডারেশন কাপে একই গ্রুপে বসুন্ধরা কিংস ও মোহামেডান
- এক গণমাধ্যমের প্রতিবেদনের জবাব অন্য গণমাধ্যমে: কায়কোবাদকে ঘিরে ‘গৃহপালিত সাংবাদিক’ চক্রের অভিযোগ
- মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ব্রিকসের সঙ্গে কাজ করবে চীন, বললেন শি জিনপিং
- Ontdek het gemak van een geen CRUKS casino
- পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ
- Ontdek het nieuwste online casino in België 555151562
- Ontdek Online Casino’s Zonder CRUKS Een Nieuwe Spelervaring
Author: Reporter
আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসের আইফেল টাওয়ারে ফিলিস্তিনের একটি বড় পতাকা ঝুলিয়ে প্রতিবাদ প্রদর্শনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফরাসি পুলিশ অন্তত ৬ জনকে আটক করেছে। শুক্রবার (১৫ মে) স্থানীয় সময় দুপুরের দিকে পরিবেশবাদী ও সামাজিক আন্দোলন সংগঠন “Extinction Rebellion France”-এর সদস্যরা আইফেল টাওয়ারের প্রথম তলায় নিরাপত্তা ব্যবস্থাকে পাশ কাটিয়ে প্রবেশ করেন এবং সেখানে একটি বড় ফিলিস্তিনি পতাকা ঝুলিয়ে দেন। ঘটনার সময় টাওয়ার এলাকায় পর্যটক চলাচল সাময়িকভাবে সীমিত করা হয়। পরে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে সংশ্লিষ্টদের আটক করে। প্রাথমিকভাবে অন্তত ছয়জনকে আটক করা হয়েছে বলে ফরাসি কর্তৃপক্ষ ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। পুলিশ জানায়, অনুমতি ছাড়া সংরক্ষিত এলাকায় প্রবেশ এবং জননিরাপত্তা…
ডেস্ক নিউজ : হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লেগে প্রাণ গেল বাবা-ছেলের। শনিবার রাত ১০টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের পোদ্দারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার সুলতান মাহমুদপুর গ্রামের আব্দুল কাইয়ুম (৫৫) ও তার ছেলে জাকির হোসেন (২০)। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক দুঘর্টনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ দুটি উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে আব্দুল কাইয়ুম তার ছেলে জাকির হোসেনকে নিয়ে মোটরসাইকেলযোগে ধুলিয়াখালের দিকে যাচ্ছিলেন। পথে পোদ্দারবাড়ি এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে…
বিনোদন ডেস্ক : আসন্ন ঈদুল আজহায় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এ মুক্তি পাবে ওয়েব ফিল্ম ‘সারার সংসার’। প্রয়াত কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে এটি নির্মিত হয়েছে। এই ওয়েব ফিল্মের কেন্দ্রীয় চরিত্রে থাকছেন নন্দিত মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। সম্প্রতি ওয়েব ফিল্মটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করা হয়েছে। এই পোস্টার প্রকাশের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে ‘সারার সংসার’-এর মুক্তির ঘোষণা দেয় কর্তৃপক্ষ। সিনেমাটি পরিচালনা করেছেন আকা রেজা গালিব। আর্তনাদ উপন্যাসে সত্তরের দশকের প্রেক্ষাপট থাকলেও ‘সারার সংসার’ ওয়েব ফিল্মে সময়টি এগিয়ে আনা হয়েছে। চিত্রনাট্য লেখা হয়েছে বর্তমান সময়ের উপযোগী করে। চিত্রনাট্য লিখেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর। প্রযোজনা করেছে ইমপ্রেস…
ক্রীড়া ডেস্ক : ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পর মনে হয়েছিল লিওনেল মেসির ক্যারিয়ারের বৃত্ত বুঝি পূর্ণ হয়ে গেছে। তবে ফুটবল মাঠে টিকে থাকার তাড়না যে মেসির এখনো ফুরিয়ে যায়নি, সেটা জাতীয় দলের হয়ে তার খেলা চালিয়ে যাওয়াই প্রমাণ করে। একইভাবে ফুরিয়ে যাননি তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোও। উত্তর আমেরিকার মাটিতে এ বছরের ফুটবল বিশ্বকাপে এক নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে প্রস্তুত হচ্ছেন এই দুই কিংবদন্তি। ফুটবল বিশ্বের দুই মহাতারকার জন্য এটিই হতে যাচ্ছে আন্তর্জাতিক মঞ্চে শেষ লড়াই বা ‘লাস্ট ড্যান্স’। দুই দশক আগে তরুণ হিসেবে বিশ্বকাপে অভিষেক হওয়া মেসি ও রোনালদো এবার ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ…
আন্তর্জাতিক ডেস্ক : গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের নতুন প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আফ্রিকার শীর্ষ স্বাস্থ্য সংস্থা আফ্রিকা সিডিসি শুক্রবার (১৫ মে) এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত ২৪৬ জন আক্রান্ত হয়েছেন এবং অন্তত ৬৫ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণের প্রধান কেন্দ্রস্থল হিসেবে চিহ্নিত হয়েছে স্বর্ণখনি সমৃদ্ধ শহর মোংওয়ালু এবং রুয়াম্পারা। আফ্রিকা সিডিসি জানিয়েছে, রাজধানী কিনশাসার ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিকেল রিসার্চে (আইএনআরবি) পাঠানো ২০টি নমুনার মধ্যে ১৩টিতেই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে ভাইরাসের ধরন বা স্ট্রেইন শনাক্তে অধিকতর পরীক্ষা চালানো হচ্ছে। ইতুরির প্রাদেশিক রাজধানী বুনিয়াতেও বেশ কিছু সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে, যার ফলে ঘনবসতিপূর্ণ শহরগুলোতে ভাইরাসটি দ্রুত…
ডেস্ক নিউজ : সিলেটের বিছানাকান্দি পর্যটন এলাকায় ঘুরতে গিয়ে গোসলে নেমে নিখোঁজ হওয়া এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৯টার দিকে সীমান্তবর্তী বিছানাকান্দি পর্যটন এলাকার জিরো পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শান্ত চন্দ্র বণিক ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কীর্তিশ চন্দ্র বণিকের ছেলে। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান। এর আগে শুক্রবার বিকাল ৫টার দিকে বিছানাকান্দির জিরো পয়েন্ট এলাকায় পানিতে নেমে স্রোতের টানে তলিয়ে গিয়ে তিনি নিখোঁজ হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তসহ…
বিনোদন ডেস্ক : ঢালিউডের ক্ষণজন্মা অভিনেতা সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ জুন দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (১৪ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় বিচারক প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পর রমনা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়। তবে গত বছরের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদী পক্ষের করা রিভিশন মঞ্জুর করে…
ক্রীড়া ডেস্ক : কেউ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর হাত কাধে নিয়ে ছবি তুললেন। কেউ আবার তার বুকে মাথা রেখে স্নেহ খুঁজে পেলেন। ক্রীড়াঙ্গনের প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে যেন নিজেদের নতুনভাবে খুঁজে পেলেন শারীরিক প্রতিবন্ধীরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের আয়োজনে এমন ক্রীড়াবিদদের মেলায় এসে স্বইচ্ছায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঘোষণা দিলেন, ‘খেলোয়াড়রা ভালো থাকলে দেশ ভাল থাকবে।’ শুক্রবার গুলশান ইয়ুথ ক্লাবে প্রথম প্যারা স্পোর্টস কার্নিভালে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক ঘোষণা দিলেন, ‘এশিয়ান প্যারা গেমসের মতো বড় মঞ্চে অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের যে ধরনের সুযোগ-সুবিধা প্রয়োজন, তার আবেদন পাওয়ামাত্রই তা পরিপূর্ণভাবে প্রদান করা হবে।’ সারা দেশের প্রায় পাঁচ…
ডেস্ক নিউজ : চামড়া শিল্পকে দেশের অন্যতম প্রধান বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার দুপুরে সিলেট নগরীর রিকাবীবাজারের জিমনেসিয়াম হলে আয়োজিত বিভাগীয় পর্যায়ের ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশের চামড়া খাতের বিদ্যমান দুর্বলতাগুলো ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং এই শিল্পের উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একাধিকবার ফলপ্রসূ আলোচনা সম্পন্ন হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে এ খাতটি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের শক্তিশালী অবস্থানের জানান…
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে প্রবল শিলাবৃষ্টি, ভারী বর্ষণ ও বজ্রপাতে অন্তত ১১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৭২ জন। রাজ্যের ২৫টি জেলায় গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার সকালের মধ্যে হতাহতের এসব ঘটনা ঘটে। উত্তর প্রদেশের ত্রাণ কমিশনার ঋষিকেশ ভাস্কর যশোদের কার্যালয় জানিয়েছে, সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে প্রয়াগরাজে। সেখানে মারা গেছেন ২১ জন। এ ছাড়া মির্জাপুরে ১৯ জন, সন্ত রবিদাসনগরে ১৬ জন এবং ফতেহপুরে ১১ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় ১৭০টি গবাদিপশুর মৃত্যু এবং ২২৭টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রাণ কমিশনার জানান, ইন্টিগ্রেটেড কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টারের মাধ্যমে বিভিন্ন জেলার পরিস্থিতি নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে। ৫০ ফুট…
