- Betwinner The Ultimate Sports Betting Experience (5)
- ফেডারেশন কাপে একই গ্রুপে বসুন্ধরা কিংস ও মোহামেডান
- এক গণমাধ্যমের প্রতিবেদনের জবাব অন্য গণমাধ্যমে: কায়কোবাদকে ঘিরে ‘গৃহপালিত সাংবাদিক’ চক্রের অভিযোগ
- মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ব্রিকসের সঙ্গে কাজ করবে চীন, বললেন শি জিনপিং
- Ontdek het gemak van een geen CRUKS casino
- পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ
- Ontdek het nieuwste online casino in België 555151562
- Ontdek Online Casino’s Zonder CRUKS Een Nieuwe Spelervaring
Author: Reporter
ক্রীড়া ডেস্ক : তরুণদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে সরকার সারা দেশে শুরু করেছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজন। ভবিষ্যতের প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করার লক্ষ্যেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। আর এই আয়োজনের একটি পর্বে উপস্থিত ছিলেন বাংলাদেশের ফুটবলের পরিচিত মুখ হামজা চৌধুরী। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের আমন্ত্রণে তিনি আজ (শুক্রবার) মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে গিয়ে একটি ক্রিকেট ম্যাচ উপভোগ করেন। ব্যক্তিগত সফরে চার দিনের জন্য ঢাকায় এসেছেন হামজা। তার উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই দুপুরের পর থেকে মাঠে ভক্তদের ভিড় বাড়তে থাকে। দীর্ঘদিন পর তাকে কাছ থেকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন সমর্থকেরা। অনুষ্ঠান কাভার করতে বিভিন্ন গণমাধ্যমের…
বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য তামিলনাড়ুতে সরকার গঠন করছে থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে)। কংগ্রেস, স্থানীয় দল ভিসিকে এবং বামপন্থীদের দুই দল সিপিআই ও সিপিএমের সমর্থন নিয়ে সরকার গঠন করছে তারা। আজ শুক্রবার বিকেলে দলগুলো টিভিকেকে সমর্থন জানিয়েছে। এর মধ্য দিয়ে চার দিন ধরে তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে চলা নাটকীয়তার অবসান ঘটেছে। সরকার গঠন নিশ্চিত হওয়ার ঠিক আগমুহূর্তে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া একটি বার্তা দিলেন থালাপতি বিজয়। তাঁর নতুন করে জল্পনার জন্ম দিয়েছে। অনেকের মতে, শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে লেখা এই পোস্টে শুধু পরীক্ষার ফল নয়, লুকিয়ে আছে তাঁর নিজের রাজনৈতিক লড়াইয়ের ইঙ্গিতও। শুক্রবার সামাজিক…
ডেস্ক নিউজ : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে সফররত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি সৌজন্য সাক্ষাৎ করেছেন। শুক্রবার (৮ মে) বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়সহ আঞ্চলিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে উভয় দেশের মন্ত্রী আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় অভিন্ন স্বার্থের ওপর গুরুত্ব আরোপ করেন। আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সমন্বয় এবং বিচারিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে দুই দেশ একমত পোষণ করে। এছাড়াও মানবপাচার (টিআইপি) এবং অভিবাসীদের অবৈধ চোরাচালান (এসওএম) প্রতিরোধে গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং পাচারকারী চক্র দমনে যৌথ প্রচেষ্টার ওপর গুরুত্ব…
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে তেহরান। তবে প্রস্তাবে হরমুজ প্রণালী ও পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশের মূল মতবিরোধ এখনও পুরোপুরি মেটেনি বলে মনে করছেন বিশ্লেষকেরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, গত ২৪ ঘণ্টায় দুই পক্ষের মধ্যে ‘খুব ভালো আলোচনা’ হয়েছে এবং একটি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগের দিন তিনি হরমুজ প্রণালী খুলে দিতে শুরু করা সামরিক অভিযান “প্রজেক্ট ফ্রিডম” স্থগিত করেন। কী আছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে? মার্কিন সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, দুই পক্ষ ১৪ দফার একটি সমঝোতা স্মারকের কাছাকাছি পৌঁছেছে। এতে ইরান অন্তত ১২ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ…
আন্তর্জাতিক ডেস্ক : অবৈধভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকার সহযোগিতা চেয়েছে দিল্লি। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র জানান, এখন পর্যন্ত ২ হাজার ৮৬২টি নথি পুনরায় যাচাই-বাছাইয়ের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে অনেক মামলা পাঁচ বছরেরও বেশি সময় ধরে ঝুলে আছে। বাংলাদেশ সরকারকে এ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। রনধীর জয়সওয়াল বলেন, “এ ক্ষেত্রে দুই দেশের মধ্যে সমন্বিত সহযোগিতা প্রয়োজন। আমরা আশা করছি বাংলাদেশ সরকার যত দ্রুত সম্ভব এ বিষয়ে সহায়তা করবে। কারণ ভারতে অবৈধভাবে বসবাসকারী যে দেশেরই হোক না কেন তাদের ফেরত…
ডেস্ক নিউজ : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা সাত দিনের ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে ঈদের আগের দুই দিন, অর্থাৎ ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই ছুটির অনুমোদন দেওয়া হয়। রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে ২৩ ও ২৪ মে (শনি ও রবিবার) যথারীতি অফিস খোলা থাকবে।
বিনোদন ডেস্ক : বলিউডে কয়েক মাস ধরে সবচেয়ে বেশি আলোচিত সিনেমাগুলোর একটি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। মুক্তির সাত সপ্তাহ পরও সিনেমাটি প্রেক্ষাগৃহে দাপট দেখিয়ে যাচ্ছে। রণবীর সিং অভিনীত গুপ্তচরভিত্তিক এই অ্যাকশন থ্রিলার ইতিমধ্যেই একের পর এক বক্স অফিস রেকর্ড গড়েছে। ভারতীয় বক্স অফিসে এটি চলতি বছরের সবচেয়ে বড় বলিউড হিট, আর বিশ্বব্যাপী আয়ের দিক থেকেও অন্যতম সফল ভারতীয় সিনেমা। তাই স্বাভাবিকভাবেই দর্শকদের এখন সবচেয়ে বড় প্রশ্ন—ওটিটিতে কবে আসছে ‘ধুরন্ধর ২’? যদিও নির্মাতারা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মুক্তির তারিখ ঘোষণা করেননি, তবু একটি আদালত মামলার শুনানিতে সিনেমাটির স্ট্রিমিং পরিকল্পনা সামনে এসেছে। সম্প্রতি দিল্লি হাইকোর্টে ‘ধুরন্ধর ২’-কে ঘিরে একটি কপিরাইট মামলা হয়। সিনেমাটির ক্লাইম্যাক্সে…
ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৭ মে গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বৃহস্পতিবার (৭ মে) ইন্সটিটিউটের স্থান পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনসাধারণকে এ তথ্য জানান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইন্সটিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পর্কে মন্ত্রী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনবল তৈরি, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিভিন্ন ধরণের দুর্যোগের ওপর গবেষণা, দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিসহ জনগণের দুর্যোগ লাঘব করার আনুষঙ্গিক কার্যক্রম গ্রহণের লক্ষ্যে এ ইন্সটিটিউট প্রতিষ্ঠা করা হবে। তিনি জানান, দুর্যোগ ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত…
ক্রীড়া ডেস্ক : আসছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে দল ঘোষণা নিয়ে ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দেশগুলো। সবার আগে প্রাথমিক দল ঘোষণা করেছে উজবেকিস্তান। তারা ৪০ জনের তালিকা প্রকাশ করেছে, যেখান থেকে পরে চূড়ান্ত দল নির্বাচন করা হবে। অন্য দেশগুলোও এখন নিজেদের সেরা দল গঠনের কাজ নিয়ে ব্যস্ত। বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল নির্ধারণ করা সবসময়ই বড় চ্যালেঞ্জ। খেলোয়াড়দের বর্তমান ছন্দ, অভিজ্ঞতা, শারীরিক সক্ষমতা ও কৌশলগত পরিকল্পনা সবকিছু বিবেচনায় নিয়ে দল সাজাতে হচ্ছে কোচদের। কাতার বিশ্বকাপের মতো এবারও প্রতিটি দল সর্বোচ্চ ২৬ জন খেলোয়াড় নিয়ে চূড়ান্ত দল গঠন করতে পারবে। আগামী ১১ জুন বিশ্বকাপ শুরু হওয়ার নয় দিন আগে, অর্থাৎ…
বিনোদন ডেস্ক : দীর্ঘ পাঁচ দশকের ক্যারিয়ারে নিপুণ অভিনয় দিয়ে কোটি মানুষের হৃদয় জয় করেছেন তিনি। অথচ জীবনের এই সায়াহ্নে এসে খোদ দর্শকদের একাংশের আচরণে গভীরভাবে ব্যথিত বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে সামাজিক যোগাযোগমাধ্যমের বর্তমান সংস্কৃতি এবং প্রবীণ শিল্পীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে নিজের জমাটবাঁধা আক্ষেপ উগরে দিয়েছেন এই গুণী শিল্পী। তিনি বলেন, ‘বয়স্ক আর্টিস্টদের কেউ পছন্দ করে না। এটা সত্যি কথা আমাদের দেশে।’ দীর্ঘ পথচলায় বরাবরই দর্শকদের অফুরান ভালোবাসা পেয়েছেন তিনি। তবে বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়া কালচার তাকে নতুন করে ভাবিয়ে তুলেছে। ডলি জহুর আক্ষেপ করে বলেন, ‘আজকাল আমার দর্শক আমাকে আর ভালোবাসে না। ভালোবাসে না…
