Close Menu
    What's Hot

    জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

    23 September, 2026

    উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

    23 September, 2026

    প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু

    23 September, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক
    • উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল
    • প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু
    • ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর পাকিস্তানে বিক্ষোভের ডাক
    • শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ; মুরগি ব্যবসায়ীর মৃত্যু, আহত ১৫
    • চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
    • বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা মারা গেছেন
    • Explore the Excitement of Bonanza Megaways Slot What You Need to Know 2003009766
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    23 September, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » দীর্ঘ নৌযাত্রার অবসান, অবশেষে ঘরে ফেরার পালা আব্রাহাম লিংকনের

    দীর্ঘ নৌযাত্রার অবসান, অবশেষে ঘরে ফেরার পালা আব্রাহাম লিংকনের

    ReporterBy Reporter22 August, 2026 আন্তর্জাতিক No Comments1 Min Read
    190130-N-PW716-1312..ATLANTIC OCEAN (Jan. 30, 2019) The Nimitz-class aircraft carrier USS Abraham Lincoln (CVN 72) transits the Atlantic Ocean during a strait transit exercise. Abraham Lincoln is underway conducting a composite training unit exercise with Carrier Strike Group (CSG) 12. (U.S. Navy photo by Mass Communication Specialist 3rd Class Clint Davis/Released)
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছেন মার্কিন রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর নাবিকরা। টানা সাগরে ভাসার পর তাদের মনে এখন স্বস্তির বাতাস।

    মধ্যপ্রাচ্যে তাদের বদলি হিসেবে এরই মধ্যে পৌঁছে গেছে আরেক রণতরি ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’। তবে আব্রাহাম লিংকন এখনো পুরোপুরি ওই এলাকা ছাড়েনি। এটি এখনো মার্কিন সেন্ট্রাল কমান্ডের অধীনেই রয়েছে।

    ইরান যুদ্ধের কারণে এই রণতরিকে দীর্ঘ সময় সাগরে থাকতে হয়। নৌবাহিনীর নিয়ম অনুযায়ী একটি রণতরির সাত মাস সাগরে থাকার কথা। কিন্তু এটি প্রায় নয় মাস ধরে সাগরে ছিল। যুদ্ধের কারণে তারা কোনো বন্ধু দেশের বন্দরেও থামতে পারেনি।

    টানা যাত্রায় জাহাজের পরিবেশ নিয়ে নানা অভিযোগ ওঠে। শৌচাগার ও পানির কলগুলো প্রায়ই নষ্ট থাকত। গরম পানিও ঠিকমতো মিলত না। এতে নাবিকদের মনোবল তলানিতে গিয়ে ঠেকে।

    মানসিক অবসাদে ভুগে সম্প্রতি দুই নাবিক সাগরে ঝাঁপ দেন। অবশ্য তাদের জীবিত উদ্ধার করা হয়। আরও কয়েকজনকে ঝাঁপ দেওয়া থেকে আটকানো হয়েছিল।

    এসব ঘটনায় নাবিকদের পরিবার ও ডেমোক্র্যাট আইনপ্রণেতারা উদ্বেগ জানান। সিনেটর রিচার্ড ব্লুমেনথাল এ ঘটনার জবাব চান। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই উদ্বেগ নাকচ করে দেন। তিনি জানান, নয় মাসের সময়টা খুব বেশি দীর্ঘ নয়। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও বলেন, জাহাজের পরিবেশ নিয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে। নৌবাহিনীও জানিয়েছে, জাহাজে আত্মহত্যার চেষ্টা বাড়ার কোনো প্রমাণ তারা পায়নি।

    Reporter

    Keep Reading

    ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর পাকিস্তানে বিক্ষোভের ডাক

    জামায়াতে ইসলামীকে ইসলামাবাদমুখী লংমার্চ স্থগিতের অনুরোধ শেহবাজের

    ‘এটা কি আইফোন ১৮?’, জিজ্ঞেস করেই নারীর ফোন নিয়ে পালালো ছিনতাইকারী

    বিশ্বজুড়ে ডিজেল সংকট, স্বস্তি মিলবে না ২০২৭ সালেও

    মসজিদুল হারামের মুয়াজ্জিন ইব্রাহিম আল-মাদানির ইন্তেকাল

    যুদ্ধের পরও ইরানের সঙ্গে সম্পর্ক চান কাতারের প্রধানমন্ত্রী

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.