Close Menu
    What's Hot

    নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী

    15 October, 2026

    ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

    15 October, 2026

    ইসরায়েলে সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ

    15 October, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী
    • ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর
    • ইসরায়েলে সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ
    • নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকার, দুই নারীসহ আটক ১১
    • টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের
    • অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
    • ‘চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি?’ সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ ওমর সানী
    • হজী হুমায়ুন শিকদারকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রচারে নেতা কর্মীদের ক্ষোভ।
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    15 October, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

    অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

    ReporterBy Reporter15 October, 2026 খেলাধুলা No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। পুরো সিরিজ জুড়েই অজি মেয়েদের দাপুটে পারফরম্যান্সের সামনে চরম ব্যাটিং ও বোলিং ব্যর্থতায় অসহায় আত্মসমর্পণ করেছে টাইগ্রেসরা।

    ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে প্রথম দুই ওয়ানডে জিতে আগেই সিরিজ নিশ্চিত করে অস্ট্রেলিয়া। একই মাঠে বুধবার তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ নামে ধবলধোলাই এড়াতে। ধবলধোলাই এড়ানোর ম্যাচেও বাজেভাবে হারল জ্যোতির দল। ৮ উইকেটে জিতে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করল অস্ট্রেলিয়া।

    ১৭৩ রানের লক্ষ্যে নেমে ৬-এর বেশি রানরেটে খেলতে গিয়ে শুরুতে কিছুটা চাপে পড়ে অস্ট্রেলিয়া। ৫.২ ওভারে ২ উইকেটে ৩৮ রানে পরিণত হয় স্বাগতিকেরা। জর্জিয়া ভলকে (১৩) এলবিডব্লিউ করেন সুলতানা খাতুন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ভল। তবে রিভিউ অক্ষত থেকেছে। এরপর আরেক ওপেনার বেথ মুনিকে (২১) বোল্ড করেন দিশা বিশ্বাস।

    শুরুতে ২ উইকেট হারালেও অস্ট্রেলিয়াকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তৃতীয় উইকেটে ১০৪ বলে ১৩৭ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন এলিস পেরি-অ্যানাবেল সাদারল্যান্ড। ৬৪ বলে ৮ চারে ৬৫ রান করে অপরাজিত থাকেন পেরি। সাদারল্যান্ড ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ৫২ বলের ইনিংসে মারেন ১২ চার।

    ১৬৪ বল হাতে রেখে ৮ উইকেটে জিতে অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে বাংলাদেশকে ওয়ানডে সিরিজে ধবলধোলাই করেছে। ম্যাচসেরা, সিরিজসেরা দুটি পুরস্কারই পেয়েছেন মেগান শুট। সিরিজে সর্বোচ্চ ১০ উইকেট পেয়েছেন। বোলিং করেছেন ২.৩৬ ইকোনমিতে।

    বাংলাদেশের বিপক্ষে সিরিজের তিন ওয়ানডেতেই আগে বোলিং নিয়েছে অস্ট্রেলিয়া। আজ টস হেরে আগে ব্যাটিং পেয়ে বাংলাদেশ ৪৯.৫ ওভারে ১৭৪ রানে অলআউট হয়েছে। স্বর্ণা আক্তার, শারমিন আক্তার সুপ্তা ফিফটি করেছেন। ৭১ বলে ৪ চারে ৫৪ রান করেন স্বর্ণা। সুপ্তা করেন ৫০ রান। অস্ট্রেলিয়ার শুট ১০ ওভারে ১৬ রানে নিয়েছেন ৪ উইকেট। পাঁচ ওভার মেডেনও দিয়েছেন তিনি।

    Reporter

    Keep Reading

    টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের

    বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের

    ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

    আফগানদের হারাতে শেষদিনে বাংলাদেশের চাই ৭ উইকেট

    ডি মারিয়ার জোড়া গোলে শীর্ষে রোসারিও

    আবুধাবি টেস্ট: বাংলাদেশের লিড চারশো ছাড়ল

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.