Close Menu
    What's Hot

    প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা

    16 August, 2026

    হাওর-বিল তরুণদের মধ্যে বণ্টনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির আহ্বান প্রধানমন্ত্রীর

    16 August, 2026

    যে সমীকরণে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারে বাংলাদেশ

    16 August, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা
    • হাওর-বিল তরুণদের মধ্যে বণ্টনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির আহ্বান প্রধানমন্ত্রীর
    • যে সমীকরণে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারে বাংলাদেশ
    • কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন
    • পুরোনো যন্ত্রাংশ কোথায়? জোয়ার সাহারা ডিপোর বাস মেরামতে ৩২ লাখের হিসাব
    • এমপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুর
    • জুন ক্লোজিং পেরোলেও বদলি নয়, গণপূর্তে গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন একই কর্মকর্তারা
    • রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই আজ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    17 August, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • পর্যটন
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

    কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

    News DaskBy News Dask16 August, 2026 অন্যান্য No Comments2 Mins Read
    Oplus_16908288
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

     

    মোঃ জাহিদ তালুকদার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
    পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘পায়রা’ জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও শ্রেষ্ঠ মৎস্যচাষিদের সম্মাননা প্রদান করা হয়।

    রবিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় কলাপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সংলগ্ন জলাশয়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

    র‍্যালি শেষে উপজেলা দরবার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ, মৎস্যজীবী কাজী বেল্লাল, উপজেলা প্রেস ক্লাবের সদস্য রাসেল মোল্লা এবং সফল মৎস্য খামারি রিয়াজ তালুকদার।

    আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের মৎস্য সম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে জেলে ও মৎস্যচাষিদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৎস্য চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি জলাশয় সংরক্ষণ ও মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন তারা।

    অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন থেকে আসা জেলে এবং বিপুল সংখ্যক মৎস্যচাষি উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানের শেষভাগে কলাপাড়া উপজেলার তিনজন শ্রেষ্ঠ মৎস্যচাষির হাতে সফলতার স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা।

    News Dask
    • Website

    Keep Reading

    খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে কলাপাড়ায় বিএনপির আলোচনা সভা ও দোয়া

    রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলা অন্যদিকে প্রভাবিত না করার বাদির অনুরোধ।

    রাজধানীতে যুবদল হত্যা মামলা প্রভাবিত করার বাদির অভিযোগ।

    মিরপুর প্রেসক্লাবে জাঁকজমকপূর্ণ পরিবেশে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত নাম ঘোষণা- সভাপতি হিসেবে এস এম বদরুল আলম ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ শিহাব উদ্দিন নির্বাচিত এবং তিনজন বিশিষ্ট ব্যক্তির জন্মদিন উদযাপন

    কুড়িলে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

    রাজধানীতে আব্বাস আলী ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ।

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.