Close Menu
    What's Hot

    দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সহ‌যো‌গিতা চান শামা ওবা‌য়েদ

    13 October, 2026

    হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর

    13 October, 2026

    উত্তর ইসরায়েলে বিস্ফোরণে আহত ২০, নেতানিয়াহুর সফর বাতিল

    13 October, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সহ‌যো‌গিতা চান শামা ওবা‌য়েদ
    • হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর
    • উত্তর ইসরায়েলে বিস্ফোরণে আহত ২০, নেতানিয়াহুর সফর বাতিল
    • কিশোরী তাজমিন হত্যা: রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা
    • ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ
    • আফগানদের হারাতে শেষদিনে বাংলাদেশের চাই ৭ উইকেট
    • শাহরুখে শুরু, সালমানে শেষ
    • হামলার আশঙ্কায় দাম্মাম না গিয়ে দোহায় বিমানের জরুরি অবতরণ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    13 October, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সহ‌যো‌গিতা চান শামা ওবা‌য়েদ

    দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সহ‌যো‌গিতা চান শামা ওবা‌য়েদ

    ReporterBy Reporter13 October, 2026 জাতীয় No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ডেস্ক নিউজ : দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (১২ অক্টোবর) ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

    বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ শিল্প, কৃষি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, সংস্কৃতি, খেলাধুলা এবং দুই দেশের জনগণের মধ্যকার যোগাযোগ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে দেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা টেকসই করতে আলজেরিয়া থেকে সার আমদানিসহ সংশ্লিষ্ট খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন প্রতিমন্ত্রী।

    এ ছাড়া বৈশ্বিক উষ্ণায়নের ঝুঁকি তুলে ধরে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ ও আলজেরিয়া উভয় দেশই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের সম্মুখীন, যা মোকাবিলায় যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে। একই সঙ্গে তিনি আলজেরিয়ার বাজারে বাংলাদেশের পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বাড়ানোর আহ্বান জানান।

    সাক্ষাতকালে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুসংহত করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি। তিনি জানান, জ্বালানি, ওষুধ ও জাহাজ নির্মাণ শিল্পের মতো সম্ভাবনাময় ক্ষেত্রগুলোর পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতিক বিনিময় এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ আলজেরিয়া।

    Reporter

    Keep Reading

    হামলার আশঙ্কায় দাম্মাম না গিয়ে দোহায় বিমানের জরুরি অবতরণ

    নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

    একটি ঘটনা দিয়ে পুরো দেশের পরিচয় নির্ধারণ করা যাবে না

    ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে শেষ

    সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা

    শেরেবাংলানগরে সরানো হচ্ছে সচিবালয়, নতুন ভবন নির্মাণের পরিকল্পনা

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.