Close Menu
    What's Hot

    চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট চলাচল বন্ধ

    23 September, 2026

    প্রধানমন্ত্রীর সঙ্গে বারহাম সালিহর বৈঠক: গুরুত্ব পেল রোহিঙ্গা সংকট

    23 September, 2026

    জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

    23 September, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট চলাচল বন্ধ
    • প্রধানমন্ত্রীর সঙ্গে বারহাম সালিহর বৈঠক: গুরুত্ব পেল রোহিঙ্গা সংকট
    • জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক
    • উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল
    • প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু
    • ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর পাকিস্তানে বিক্ষোভের ডাক
    • শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ; মুরগি ব্যবসায়ীর মৃত্যু, আহত ১৫
    • চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    23 September, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » মিরপুর প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

    মিরপুর প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

    MoonBy Moon7 June, 2026 অন্যান্য No Comments3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নিজস্ব প্রতিবেদকঃ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে মিরপুর প্রেসক্লাব, ঢাকা। আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্র গঠনে তাঁর অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ঐতিহাসিক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা ও মাতৃ জগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান, মিরপুর প্রেসক্লাবের সভাপতি এস এম বদরুল আলম, সিনিয়র সহ-সভাপতি এসএম ইসলাম উকিল, সিনিয়র সহ-সভাপতি রাহাত খান, সহ-সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান, সাবেক মিরপুর প্রেসক্লাবের সভাপতি এম এম জামান, সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম সাইমন, যুগ্ম সম্পাদক মনজুরুল আলম, যুগ্ম সম্পাদক সাংবাদিক সুমন খান, দপ্তর সম্পাদক এমএ গাফফার, অর্থ সম্পাদক জিএস জয়, সহ অর্থ সম্পাদক আব্দুল মালেক, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, সহ -সম্পাদক জাকির হোসেন মোল্লা,সহ- সম্পাদক শাহাদাত হোসেন, সহ- সম্পাদক দুলাল হোসেন মিরপুর প্রেসক্লাবের সদস্য আলমগীর হোসেন, দুলাল হোসেন, রিয়া মনি, ডালিয়া আক্তার, মানিক মিয়া-সহ প্রায় ১০০ জন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

    এ সময় মিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা ও মাতৃ জগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান বলেন,
    “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের জন্য আজীবন কাজ করেছেন। তাঁর আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব। জাতির জন্য তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”

    সভাপতির বক্তব্যে মিরপুর প্রেসক্লাবের সভাপতি এস এম বদরুল আলম বলেন,
    “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের এক সাহসী প্রতীক। তাঁর আদর্শ, দেশপ্রেম এবং গণতন্ত্রের প্রতি অঙ্গীকার নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তাঁর আত্মত্যাগ জাতি আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।”

    মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন বলেন,
    “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কেবল একজন রাষ্ট্রনায়ক নন, তিনি ছিলেন জাতীয় ঐক্য ও উন্নয়নের রূপকার। তাঁর রাজনৈতিক দর্শন ও দেশের মানুষের প্রতি ভালোবাসা আমাদের অনুপ্রাণিত করে। তাঁর অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে।”

    সিনিয়র সহ-সভাপতি এসএম ইসলাম উকিল তাঁর বক্তব্যে বলেন,
    “জিয়াউর রহমানের আদর্শ ছিল দেশ ও মানুষের কল্যাণে কাজ করা। তিনি বাংলাদেশকে আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। তাঁর জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব।”

    সিনিয়র সহ-সভাপতি রাহাত খান বলেন,
    “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। তাঁর নেতৃত্ব, সাহসিকতা এবং দেশপ্রেম আজও মানুষের হৃদয়ে অম্লান হয়ে আছে। তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর আদর্শ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করছি।”

    যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম সাইমন বলেন,
    “বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী সংকটময় সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে নিয়েছিলেন। তাঁর সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা সাংবাদিক সমাজসহ সকল পেশাজীবীর জন্য অনুপ্রেরণার উৎস। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর আদর্শ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।”

    অনুষ্ঠানের দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ রফিকুল ইসলাম। তিনি পবিত্র সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করেন এবং মিলাদ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

    দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে মিরপুর প্রেসক্লাবের সভাপতির মরহুম মায়ের জন্যও বিশেষ দোয়া করা হয়। মহান আল্লাহ তায়ালা যেন তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন, সে প্রার্থনা করেন উপস্থিত সবাই।

    সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিলে অংশগ্রহণকারী সাংবাদিকরা ভবিষ্যতেও মিরপুর প্রেসক্লাবকে সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

    Moon
    • Website

    Keep Reading

    রাজধানীর কাফরুল থানার সামনে যাত্রীবাহী বাসে আগুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের ঢাকা মহানগর উত্তর কমিটি ঘোষণা

    জন্মাষ্টমী উপলক্ষে কলাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

    বরগুনা আমতলীতে নানা কেলেঙ্কারিতে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শহিদুল হক

    তালতলীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, যুবক আটক

    চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে লাখো মানুষের ঢল

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.